ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘‌মা এটা কী করল, একবারও আমার কথা ভাবল না’‌

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৪১ বার পঠিত
পম্পা দত্ত। ফাইল ছবি

ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূলের পঞ্চায়েত সমিতির এক নারী সদস্যের ঝুলন্ত লাশ ‍উদ্ধার করা হয়েছে। তবে তিনি খুন হয়েছেন নাকি আত্মহত্যা করেছেন, পুলিশ এখনও নিশ্চিত নয়।

নিহত ওই নারীর নাম পম্পা দত্ত। দীর্ঘদিন ধরেই রাজনীতির সঙ্গে যুক্ত তিনি।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সোমবার সকালে পম্পার স্বামী টুটুল দত্ত তার মেয়েকে নিয়ে জামা কিনতে বের হন। ওই সময় নিজের ঘরে গলায় ফাঁস লাগানো অবস্থায় পম্পাকে ঝুলতে দেখেন প্রতিবেশীরা।

পরে তারা পম্পার স্বামী ও মেয়েকে খবর দেন। এরপর পম্পাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

মায়ের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন মেয়ে। কাঁদতে কাঁদতেই সে বলে ওঠে, ‘‌মা এটা কী করল, একবারও আমার কথা ভাবল না।’‌

উল্লেখ্য, ২০০৮ সালে পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হয়েছিলেন পম্পা দত্ত। এরপর তিনবার পঞ্চায়েত সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

এ ঘটনায় অন্য পঞ্চায়েত সদস্যরা তার মৃত্যুর তদন্তের দাবি করেছেন। পুলিশ তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

পুলিশ বলছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই ঘটনাটি খুন নাকি আত্মহত্যা, তা নিশ্চিত হওয়া যাবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102