ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান প্রধানমন্ত্রীর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪ বার পঠিত

স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই করোনাকালে সবাই যেন স্বাস্থ্য সুরক্ষাটা মেনে চলে। যারা টিকা নিয়েছেন তাদের প্রতিও অনুরোধ করব স্বাস্থ্যবিধি মেনে চলতে, তারাও সুস্থ থাকুক। আমাদের দেশের মানুষ এবং প্রবাসী যারা আছেন প্রত্যেকেরই মঙ্গল কামনা করি।

মঙ্গলবার সংসদে জাতীয় পার্টির সংরক্ষিত আসনের সংসদ সদস্য মাসুদা এম রশীদ চৌধুরীর মৃত্যুতে আনা শোক প্রস্তাবের ওপর আলোচনাকালে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী।

শোক প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে সংসদ নেতা বলেন, এই সংসদে আমরা এতজন সদস্য হারালাম এটা সত্যিই খুব দুঃখজনক। এরকম প্রতিদিন-প্রতিমুহূর্তে শোক প্রস্তাব নিতে চাই না। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক।

জাতীয় পার্টির প্রয়াত সংরক্ষিত সংসদ সদস্য মাসুদা রশীদ চৌধুরীকে স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা আরও একজন সংসদ সদস্যকে হারালাম। তিনি অত্যন্ত বিদুষী ছিলেন। তার মতো শিক্ষা-দীক্ষা ও জ্ঞানসম্মত মানুষ মেয়েদের মধ্যে কমই পাওয়া যায়। এছাড়া তিনি একাধারে রাজনীতিবিদ, চিত্রশিল্পী, সমাজসেবক, নারী উদ্যোক্তা, খেলাধুলাসহ নারীদের নতুনভাবে প্রেরণা যুগিয়েছেন। এরকম বহুগুণ সম্পন্ন মানুষ আমাদের ছেড়ে চলে গেছেন। এটা আমাদের সমাজের জন্য বিরাট ক্ষতিসাধন হলো।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102