ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জোড়া ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া, দাবি দক্ষিণের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮ বার পঠিত

উত্তর কোরিয়া তার পূর্ব উপকূলে জোড়া ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ।

বুধবার উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করে। খবর আলজাজিরার।

দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর দাবির পর পিয়ংইয়ং এবার জোড়া ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল।

সিউলের জয়েন্ট চিফস অব স্টাফ এক বিবৃতিতে বলেন, উত্তর কোরিয়া ‘দুটি অজ্ঞাত ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র’ তার পূর্ব উপকূলে সাগরে নিক্ষেপ করেছে। দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো এ বিষয়ে বিশদ বিশ্লেষণ করছে।

জাপানের কোস্ট গার্ড জানিয়েছে, তাদের অর্থনৈতিক অঞ্চলের বাইরে একটি বস্তু পড়েছে, যা উত্তর কোরিয়া থেকে নিক্ষেপ করা ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হতে পারে।

জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদি সুগা বলেন, এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা জাপান এবং এ অঞ্চলের নিরাপত্তা ও শান্তির জন্য হুমকি ও আপত্তিকর।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102