ads
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সনজয়ের বিরুদ্ধে ধর্ষণ মামলা স্কুল শিক্ষিকার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৬ বার পঠিত

বিয়ের প্রলোভনে ঢাকা জেলার এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ড. সনজয় চক্রবর্তীর (৪৮) বিরুদ্ধে। ধর্ষণের শিকার স্কুলশিক্ষিকা আজ বুধবার (১৫ সেপ্টেম্বর) বাদী হয়ে তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০১৮ সালের ১২ ডিসেম্বর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তার সঙ্গে উপসচিব ড. সনজয় চক্রবর্তীর পরিচয়। পরিচয়ের পর সনজয় চক্রবর্তী তার সঙ্গে ফেসবুক ম্যাসেঞ্জারে নিয়মিত যোগাযোগ করতে থাকেন। একপর্যায়ে সনজয় চক্রবর্তী তার মুঠোফোনেও যোগাযোগ করতে থাকেন। এভাবে ধীরে ধীরে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। পরে সনজয় চক্রবর্তী তাকে প্রেমের প্রস্তাব দিলে তিনি রাজি হয়ে যান।

এজাহারে আরও উল্লেখ করা হয়, ২০১৯ সালের ১৯ এপ্রিল সনজয় চক্রবর্তী তাকে লঞ্চে চাঁদপুর ভ্রমণের প্রস্তাব দিলে তিনি রাজি হন। ওই দিন লঞ্চের কেবিনে সনজয় চক্রবর্তী তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চাইলে প্রথমে তিনি অসম্মতি জানান। একপর্যায়ে সনজয় চক্রবর্তী তাকে বিয়ের প্রস্তাব দিলে তিনি শারীরিক সম্পর্কে রাজি হন।

পরবর্তীতে ওই স্কুলশিক্ষিকা সনজয় চক্রবর্তীকে বিয়ে করতে অনুরোধ জানালে, তিনি ‘বেশি বাড়াবাড়ি করলে দেখে নেওয়ার’ হুমকি দেন। এ ঘটনার সূত্র ধরে ২০২০ সালের ২৩ ডিসেম্বর সংশ্লিষ্ট এলাকার শিক্ষা কর্মকর্তা তাকে অফিসে ডেকে আসামি সনজয় চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করতে নিষেধ করেন এবং যোগাযোগ করলে স্কুল থেকে চাকরিচ্যুত করার হুমকি দেন।

এ ঘটনায় ওই স্কুলশিক্ষিকা সুষ্ঠু সমাধানের জন্য এ বছরের ৮ জুন আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিস পাঠান। লিগ্যাল নোটিসের কোনো জবাব না দিয়ে আসামি সনজয় চক্রবর্তী তাকে পুনরায় হুমকি দেন।

এ বিষয়ে সনজয় চক্রবর্তীর বক্তব্য জানতে গণমাধ্যমের পক্ষ থেকে তার মোবাইলে একাধিকবার কল দেওয়া হলেও তিনি কল ধরেননি। পরবর্তীতে তাকে সংবাদকর্মী পরিচয়ে বক্তব্য নেয়ার বিষয়ে ম্যাসেজ দিলেও তিনি কোনো উত্তর দেননি।

উল্লেখ্য, উপসচিব ড. সনজয় চক্রবর্তী বর্তমানে রাজশাহী কারা প্রশিক্ষণ একাডেমির প্রকল্প পরিচালক। তার গ্রামের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102