ads
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পুলিশের ডিসির বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ তদন্তের নির্দেশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৬ বার পঠিত

নড়াইলের সাবেক পুলিশ সুপার (এসপি) ও বর্তমানে চট্টগ্রাম পুলিশের উপ-কমিশনার (ডিসি) জসিম উদ্দিনের বিরুদ্ধে এক মুক্তিযোদ্ধার মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে অভিযোগকারী নারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মেজবাহ উদ্দিন শরীফ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

আইনজীবী মেজবাহ উদ্দিন শরীফ বলেন, আদালত নড়াইল জেলার তৎকালীন এসপি জসিম উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নিতে বলেছেন। আদালত এ বিষয়ে অ্যাটর্নি জেনারেলকে পুলিশপ্রধানের সঙ্গে কথা বলতে বলেছেন। একইসঙ্গে ওই নারীর নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করতে নড়াইলের বর্তমান পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ওই নারীকে অ্যাসিড দিয়ে ঝলসে দেওয়ায় তাঁর চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটকে নির্দেশ দিয়েছেন আদালত।

আইনজীবী আরও বলেন, জসিম উদ্দিন নড়াইলের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনের সময় ধর্ষণচেষ্টার অভিযোগ আনা হয়। এরপর তাকে নড়াইল থেকে বদলি করা হয়েছে।

নড়াইলের সাবেক পুলিশ সুপারসহ (এসপি) কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে এক নারীর ভিডিও বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় গত ৬ জুলাই বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।

ওই নারীর অভিযোগ, তার ওপর অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনায় তিনি মামলা করেছিলেন। কিন্তু মামলাটি সাজানো বলে চূড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশ।

তবে ওই অ্যাসিড মামলার আসামিরা সংবাদ সম্মেলন করে দাবি করেছেন, অ্যাসিড নিক্ষেপের ঘটনাটি সাজানো। আর সাবেক এসপিসহ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ওই নারী অপপ্রচার চালাচ্ছেন।

ভিকটিমের বাবা নড়াইল সদর থানার মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি মারা গেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102