ads
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

তামিমকে দলে ফেরানোর দাবী, ফেরানো যাবে কি? আইসিসির নিয়ম কি বলছে?

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৭ বার পঠিত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন হার্ডহিটার ওপেনার তামিম ইকবাল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে স্কোয়াডের তালিকা পাঠানোর অনেক আগেই সরে যান তামিম। এরপর ১০ সেপ্টেম্বর খেলোয়াড়দের তালিকা পাঠানোর সময় শেষ হওয়ার আগেই তামিমকে ছাড়া দল ঘোষণা করে দেয় বিসিবি এবং সেটি আইসিসির কাছে পাঠিয়ে দেয়।

কিন্তু মঙ্গলবার তামিমকে দলে ফেরানোর জন্য তার নিজ শহর চট্টগ্রামে মানববন্ধন করা হয়। সেই মানববন্ধন থেকে দাবী করা হয় তাকে যেন বিশ্বকাপের দলে নেয়া হয়।

১০ সেপ্টেম্বরের মধ্যে স্কোয়াডের তালিকা পাঠানোর সময়সীমা বেঁধে দিয়েছিল আইসিসি। এখন সে সময় শেষ হয়ে আরো পাঁচদিন পেরিয়ে গেছে। এমন সময় তামিমকে দলে ফেরানোর দাবী উঠল।

কিন্তু এখন প্রশ্ন হলো, তামিমকে কি এখন দলে নেয়া যাবে? প্রশ্নের উত্তরটা হলো হ্যাঁ। তামিম যদি খেলতে চান, আবার বিসিবি যদি চায় তামিমকে ফেরাতে, তবে তা সম্ভব।

আইসিসি ১০ সেপ্টেম্বর সময় বেঁধে দিলেও তারা জানিয়েছে দেশগুলো ইচ্ছে করলে শেষ মূহুর্তে স্কোয়াডে পরিবর্তন আনতে পারবে। তবে এটি করতে হবে বিশ্বকাপের জন্য দলগত কোয়ারেন্টাইন শুরু করার পাঁচদিন আগে। এরপর আর নতুন কাউকে দলে নেয়া যাবে না। আগামী ১৭ অক্টোবর থেকে বিশ্বকাপ মাঠে গড়াবে। ফলে বাংলাদেশ দল এখনো কোয়ারেন্টাইন শুরু করেনি।

আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছিল ১৫ জন খেলোয়াড় ও আটজন কোচিং স্টাফ ও অফিসিয়ালের তালিকা দিতে। তারা একটি দেশের মোট ২৩ জনের খরচ বহন করবে। তবে দলগুলো ইচ্ছে করলে যতজন খুশি ঠিক ততোজন বাড়তি খেলোয়াড় নিতে পারবে। তবে সেই খেরোয়াড়দের সকল ব্যবস্থাপনা করতে হবে সেই দেশগুলোর নিজের খরচে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102