হাইকোর্টে হাজির হতে না বললেও গোপনে এসে ফোনালাপ ফাঁসের মামলা পর্যবেক্ষণ করে গেলেন ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহার।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে বিচারপতি ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে মামলার শুনানির দিন ধার্য ছিলো। পরে হাইকোর্ট এই অধ্যক্ষের ফোনালাপ ফাঁসের তদন্ত আগামী ৩১ অক্টোবরের মধ্যে শেষ করার নির্দেশ দেন।
এসময় আদালত বলেন, মিডিয়ায় কথা বলার সময় সরকারি কর্মকর্তারা কোনো নিয়মই মানেন না। তদন্ত প্রতিবেদন আসার পর পরবর্তী আদেশ দেবেন হাইকোর্ট।