ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নওগাঁয় বিএনপির সাবেক জেলা সভাপতিসহ তিন নেতা কারাগারে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০ বার পঠিত

নওগাঁয় পুলিশের সঙ্গে সংঘর্ষের একটি মামলায় পৌর মেয়র ও জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক সনিসহ তিন নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার দুপুরে নওগাঁর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অপর দুই আসামি হলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম ধলু ও নওগাঁ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রভাষক মিজানুর রহমান মিজান।

আদালত সূত্রে জানা গেছে, মামলায় এর আগে হাইকোর্ট থেকে গত ৭ এপ্রিল তিন মাস মেয়াদের অন্তবর্তীকালীন জামিন নিয়েছিলেন আসামিরা। এরই মধ্যে আসামিরা উচ্চ আদালতের নির্দেশে নিম্ন আদালতে জামিনের জন্য আবেদন করেন গত ২৫ আগস্ট। আজ বৃহস্পতিবার এ মামলার জামিন শুনানির দিন ধার্য ছিল। অভিযুক্তরা আজ আদালতে জামিনের আবেদন করে আত্মসমর্পণ করেন। নওগাঁর চিফ জুডিশিয়াল আদালতের বিচারক আশরাফুল ইসলাম জামিন শুনানি শেষে আবেদন নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলা সূত্রে জানা গেছে, আসামিদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা ও সরকারি সম্পত্তিসহ ও জনসাধারণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করায় সন্ত্রাসবিরোধী আইনে গত ৩০ মার্চ নওগাঁ সদর থানায় মামলা হয়। পৃথক দুই মামলায় ৫৭ জনের নাম উল্লেখ ও আরও অজ্ঞাত আসামি করা হয়।

আসামিপক্ষের আইনজীবীদের মধ্যে অ্যাডভোকেট এ জেড এম রফিকুল আলম জানান, মামলার অন্য আসামিরা জামিনে আছেন। পৌর মেয়র ও জেলা বিএনপির সাবেক সভাপকি নজমুল হক সনি, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু ও প্রভাষক মিজানুর রহমানের জামিনের জন্য উচ্চ আদালতে আবেদন করার প্রস্তুতি নিচ্ছেন আসামিপক্ষের আইনজীবীরা।

প্রসঙ্গত, চলতি বছরের ৩০ মার্চ দুপুরে নওগাঁ শহরের কেডির মোড়ে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। হেফাজতকর্মী নিহতের ঘটনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ওই দিন তাদের দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করছিলেন বিএনপি নেতাকর্মীরা। এ সময় পুলিশ ঘটনাস্থলে গেলে সংঘর্ষ বাঁধে। ওই ঘটনায় নওগাঁ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মান্নান বাদী হয়ে পৃথক দুটি মামলা করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102