ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাভারে তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৩ বার পঠিত

সাভারে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক কিলোমিটারব্যাপী অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে।

আজ বৃহস্পতিবার সকালে পরিচালিত অভিযানে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের বাঁশবাড়ি ক্লাব মাঠ মোড় শ্যামপুর এলাকার আনুমানিক ৩০০ বাসাবাড়িতে নেওয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির সাভার জোনাল বিপণন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মো. সায়েমের নেতৃত্বে পরিচালিত অভিযানে অবৈধ পাইপলাইন ও রাইজার জব্দ করা হয়েছে।

এ ব্যাপারে প্রকৌশলী আবু সাদাৎ মো. সায়েম বলেন, ‘আজ সকাল থেকে তেঁতুলঝোড়া ইউনিয়নের বাঁশবাড়ি ও শ্যামপুর এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালনা করা হয়েছে। এখানে একটি অবৈধ চক্র তিতাসের মূল সরবরাহ লাইন থেকে অবৈধ এবং ঝুঁকিপূর্ণভাবে নিম্নমানের পাইপ ও ফিটিংস ব্যবহার করে বিভিন্ন বাসাবাড়িতে গ্যাস সংযোগ প্রদান করেছে।’

সায়েম আরও বলেন, ‘আমরা আজকের অভিযানে আনুমানিক এক কিলোমিটারব্যাপী ৩০০ বাসাবাড়িতে নেওয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছি। এতে অবৈধ সংযোগ কাজে ব্যবহৃত পাইপ ও রাইজার জব্দ করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকালে উপস্থিত ছিলেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির সাভার জোনাল বিপণন অফিসের উপব্যবস্থাপক মো. আনিসুজ্জামান রুবেল, আব্দুল মান্নান, আমিরুল ইসলাম, সুমন দাশ, সহকারী কর্মকর্তা সাকিব বিন আব্দুল হান্নানসহ তিতাসের কারিগরি দলের সদস্যরা।

অভিযান চলাকালে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য সাভার মডেল থানার পুলিশের পরিদর্শক মো. আন্তাজ আলীর নেতৃত্বে বিপুল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102