ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বেঁচে থাকলে আজ ৫০ বছরে পা দিতেন সালমান শাহ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৯ বার পঠিত

চলচ্চিত্রের এক ক্রান্তিকালে আজকের দিনে সুদর্শন ফ্যাশনেবল আধুনিক মানসিকতার এক মহানায়কের আগমন ঘটে। তিনি হাজারো মানুষের ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহ। ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটে নানাবাড়িতে জন্মগ্রহণ করেন সালমান। বেঁচে থাকলে আজ ৫০ বছরে পা রাখতেন তিনি। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর অসংখ্য ভক্তকে কাঁদিয়ে চলে যান সালমান শাহ।

চলচ্চিত্রে আসার আগে মডেলিং এবং ছোট পর্দার একাধিক নাটকে অভিনয়ও করেছেন। ১৯৯৩ সালের ২৫ মার্চ সোহানুর রহমান সোহানের ‘কেয়ামত থেকে কেয়ামত’-এ অভিনয় দিয়ে বড় পর্দা মাত করেন তিনি। মৌসুমীর সঙ্গে প্রথম ছবিতে জুটি বাঁধলেও পরবর্তীতে শাবনূরের সঙ্গে জুটি গড়ে মাত্র চার বছরের মধ্যেই একের পর এক ২৭টি ব্যবসাসফল ছবি উপহার দেন সালমান। স্টাইল আইকন সালমান মাত্র সাড়ে তিন থেকে চার বছরের ক্যারিয়ারে নিজেকে যে উচ্চতায় নিয়ে গিয়েছিলেন তা ঢালিউডের কেউ স্পর্শ করতে পারেননি।

তার অভিনীত প্রায় সবগুলো সিনেমায় ছিল সুপারহিট। ২৫ বছর নেই ক্ষণজন্মা এই নায়ক। তবু বাংলা সিনেমার দর্শকদের পছন্দের তালিকায় শীর্ষে তার অবস্থান। বর্তমান সময়ের নায়কদের পাশাপাশি দর্শকদের কাছে প্রিয় স্টাইল আইকন হিসেবে খ্যাত তিনি।

সালমান শাহ মৌসুমীর সঙ্গে জুটি হয়ে ‌‘অন্তরে অন্তরে’, ‘দেনমোহর’ ও ‘স্নেহ’ সিনেমায়ও অভিনয় করেন। ১৯৯৪ সালে সালমান শাহ-শাবনূর প্রথম জুটি হন জহিরুল হক পরিচালিত ‘তুমি আমার’ সিনেমায়। এরপর একে একে ‘সুজন সখী’, ‘বিক্ষোভ’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘মহামিলন’, ‘বিচার হবে’, ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘জীবন সংসার’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘প্রেম পিয়াসী’, ‘স্বপ্নের নায়ক’, ‘আনন্দ অশ্রু’, ‘বুকের ভিতর আগুন’ এ অভিনয় করেন।

সালমান শাহ অভিনীত অন্য সিনেমাগুলো হলো জীবন রহমান পরিচালিত ‘প্রেম যুদ্ধ’, দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘কন্যাদান’, হাফিজ উদ্দিন পরিচালিত ‘আঞ্জুমান’, মালেক আফসারী পরিচালিত ‘এই ঘর এই সংসার’। এ ছাড়া, রয়েছে ‘আশা ভালোবাসা’, ‘শুধু তুমি’ ও ‘স্বপ্নের ঠিকানা’।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102