ads
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইভ্যালির রাসেলের নামে প্রতারণার আরেক মামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৫১ বার পঠিত

প্রতারণা, অর্থ আত্মসাৎ এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সিইও মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের নামে আরেকটি মামলা দায়ের করেছেন এক ভুক্তভোগী।

কামরুল ইসলাম নামে ওই ভুক্তভোগীর দায়ের করা মামলায় রাসেল ও তার স্ত্রীসহ অজ্ঞাতপরিচয় ১০-১২ জনকে আসামি করা হয়েছে।

ভুক্তভোগী কামরুল ইসলাম পণ্য সরবরাহকারী একটি প্রতিষ্ঠানের মালিক।

তিনি মামলার এজাহারে উল্লেখ করেছেন, ইভ্যালির ধানমন্ডি কার্যালয়ে তিনি ৩৫ লাখ টাকা মূল্যের পণ্য সরবরাহ করেছেন। কিন্তু তার পাওনা টাকা পরিশোধ করেনি ইভ্যালি।

রোববার (১৯ সেপ্টেম্বর) ধানমন্ডি ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে ধানমন্ডি থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) অমৃতা জানান, ভুক্তভোগী কামরুল ইসলাম শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাতে বাদী হয়ে এই তিন ধারায় অভিযোগ তুলে মামলাটি দায়ের করেন। ওই মামলাটি ৪২০, ৪০৬, ৫০৬ ধারায় নথিভুক্ত করা হয়েছে।

ভুক্তভোগী কামরুল ইসলাম ইভ্যালিতে ইলেক্ট্রিক পণ্য সরবরাহ করলেও কোনো পেমেন্ট (বিল) পাননি। পণ্য ডেলিভারি বাবদ পাওনা টাকা চাইলে তাকে ভয়ভীতি প্রদর্শন করা হয়।

এর আগে ১৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের নামে অর্থ আত্মসাতের অভিযোগে গুলশান থানায় আরিফ বাকের নামে এক গ্রাহক ভুক্তভোগী একটি মামলা দায়ের করেন। ওই মামলার পরিপ্রেক্ষিতে ওইদিন বিকেলেই রাসেল ও তার স্ত্রী শামীমাকে আটক করে র‍্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের গুলশান থানার মাধ্যমে আদালতে পাঠানো হয়।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম ইভ্যালির রাসেল ও তার স্ত্রীকে (প্রতিষ্ঠানটির চেয়ারম্যান) ৩ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102