ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বেনজেমার গোলে রিয়ালের নাটকীয় জয়

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৩ বার পঠিত

লা লিগায় রবিবার রাতে পিছিয়ে গিয়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ভ্যালেন্সিয়ার মাঠে জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। করিম বেনজেমা ও ভিনিসিয়াস জুনিয়রের গোলে ২-১ ব্যবধানে জয় পায় কার্লো আনচেলত্তির শিষ্যরা।

প্রতিপক্ষের মাঠে খেলতে নেমে শুরু থেকেই বারবার বল পজিশন হারাচ্ছিলো রিয়াল মাদ্রিদ। তবে আক্রমণে কমতি রাখেনি লস ব্লাঙ্কোসরা। এদিকে ভ্যালেন্সিয়াও কোনোদিকে কম যাচ্ছিল না। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠেছিল ম্যাচটি। তবে প্রধমার্ধে কোনো গোলের দেখা পায়নি দু’দল।

বিরতির পর নিজেদের মাঠে দুর্দান্ত খেলে ৬৬তম মিনিটে হুগো দুরোর গোলে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। রিয়াল রাইটব্যাক লুকাস ভাসকেসের ভূলে বল চলে যায় প্রতিপক্ষ ফরোয়ার্ড দুরোর পায়ে। সুযোগ কাজে লাগিয়ে দুর্দান্ত এক কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে দলকে এগিয়ে দিলেন তরুণ এ স্প্যানিশ ফরোয়ার্ড। ম্যাচের ৮৬তম মিনিটে দুর্দান্ত ফর্মে থাকা ভিনিসিয়াসের গোলে সমতায় ফেরে লস ব্লাঙ্কোসরা। বাঁ দিক দিয়ে বেনজেমার পাস থেকে ভিনিসিউসের শট প্রতিপক্ষের একজনের পায়ে লেগে জালে জড়ায়। ঠিক দুই মিনিট পর বেনজেমার গোলে নাটকীয়ভাবে এগিয়ে যায় রিয়াল। প্রথম গোল পাওয়া ভিনিসিয়াসের দুর্দান্ত এক ক্রস থেকে লাফিয়ে হেডের চেষ্টা করেন তিনি। হেডে ব্যর্থ হলেও কাঁধে লেগে ঠিকই বল জালে ভেড়ায়। আর এ গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে ১৩ বারের ইউরোপ চ্যাম্পিয়নরা।

৬ গোল নিয়ে লা লিগার চলতি আসরে সর্বোচ্চ গোলদাতার তালিকায় রয়েছে বেনজেমা। এক গোল কম নিয়ে দুইয়ে অবস্থান করছে ভিনিসিয়াস।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102