ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মৃত্যুর পর এসব সম্পদের কী হবে? – ওবায়দুল কাদের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪ বার পঠিত

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, লোভ-লালসায় যারা বেপরোয়া, তারা বিভিন্ন প্রতিষ্ঠানে দুর্নীতি করে যাচ্ছে। তাই প্রত্যেক সেক্টরে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, জীবনকে উপভোগ করতে কত টাকা, কত সম্পদ দরকার? মৃত্যুর পর তো এ সম্পদ সঙ্গে নিতে পারবেন না, তখন এসব সম্পদের কী হবে?

সোমবার সকালে বিআরটিসির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।

মন্ত্রী দুর্নীতি দমন কমিশনের প্রতি আহবান জানিয়ে বলেন, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়েও তদন্ত করতে পারেন, এতে সরকারের পক্ষ থেকে কোনো বাধা দেওয়া হবে না। কোন দুর্নীতি থাকলে ব্যবস্থা নিন।

বিআরটিসির মতো সেবা প্রতিষ্ঠানে দুর্নীতি যাতে বাসা বাধতে না পারে সেদিকে কঠোর নজর দেওয়ার নির্দেশনা দিয়ে তিনি বলেন, দুর্নীতির বিষয়ে শেখ হাসিনা সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছে। সুতরাং যে কোনো মূল্যে বিআরটিসিকে সুনামের ধারায় ফিরিয়ে আনতে হবে।

এ সময় ওবায়দুল কাদের তার বক্তব্যে বলেন, লকডাউনের পর আবার পরিবহণে যাত্রীদের চাপ বেড়েছে, এ অবস্থায় যাত্রীসাধারণের চলাচলে সুবিধার কথা বিবেচনায় নিয়ে ১৬ সেপ্টেম্বর থেকে রাজধানীর উত্তরায় পুনরায় চক্রাকার বাস সেবা চালু করা হয়েছে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়ার পর ধানমণ্ডি এলাকায় চক্রাকার বাস সেবা পুনরায় চালুরও প্রস্তুতি রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102