ads
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হঠাৎ বিসিবিতে বৈঠকের ডাক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৬ বার পঠিত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহু আকাঙ্ক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী মাসের প্রথম সপ্তাহে। এরইমাঝে হঠাৎ অফিশিয়ালদের বৈঠক ডাকা হয়েছে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টায় বিসিবির অফিসে হবে এই বৈঠক।

চলতি মাসে শেষ হয়ে যাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটির মেয়াদ। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার ৪৫ কার্যদিবসের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে। তবে বিসিবি নির্বাচনের জন্য ততোটুকু সময় নেবে না। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করতে চায় বোর্ড। এজন্য অক্টোবরের প্রথম সপ্তাহে নির্বাচন সম্পন্ন করার ইচ্ছা বোর্ডের। আজকের পরিচালনা পরিষদের সভার পরপরই নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়ে যাবে।

নির্বাচনের জন্য এরই মধ্যে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। আইসিএবি’র (ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অব বাংলাদেশ) সাবেক প্রেসিডেন্ট এম ফরহাদ হোসেন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন। বাকি চার সদস্য হলেন— বাংলাদেশ সরকারের সাবেক যুগ্ম সচিব মোহাম্মদ ওমর ফারুক, বিসিবির আইনি পরামর্শক মুদ্দাসির হোসেন, সুপ্রিম কোর্টের এডভোকেট মোহাম্মদ একরামুল হক ও বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

উল্লেখ্য, সরকারের মনোনয়নে ২০১২ সালের অক্টোবরে বিসিবি সভাপতির দায়িত্ব গ্রহণ করেন নাজমুল হাসান পাপন। ২০১৩ সালের অক্টোবরের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি। ২০১৭ সালের নির্বাচনে আবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ড সভাপতি হন। চলতি মাসে তার নেতৃত্বাধীন কমিটির মেয়াদ শেষ হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102