ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দেশে দেড় কোটি মানুষের টিকার দ্বিতীয় ডোজ সম্পূর্ণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭ বার পঠিত

দেশে এ পর্যন্ত ৩ কোটি ৭৩ লাখ ১৫ হাজার ৭ ডোজ করোনা টিকার প্রয়োগ করা হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ টিকা নিয়েছেন ২ কোটি ২৮ লাখ ২৭ হাজার ৩৭৩ জন এবং দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ১ কোটি ৫০ লাখ ২৫ হাজার ৯৭০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার রাতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ পর্যন্ত প্রথম ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ১ কোটি ২৮ লাখ ৭০ হাজার ৭২১ জন, আর নারী ৯৯ লাখ ৫৬ হাজার ৬৫২ জন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৮৬ লাখ ৮৮ হাজার ৮৯৫ জন আর নারী ৬৩ লাখ ৩৭ হাজার ৭৫ জন।
অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড প্রয়োগ হয়েছে ১ কোটি ২৪ লাখ ৩৩ হাজার ৫৮০ ডোজ।

ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ হয়েছে ১ লাখ ৩১১ ডোজ। চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ হয়েছে ২ কোটি ৩ লাখ ৫৯ হাজার ৭০৩ ডোজ। আর মডার্নার টিকা প্রয়োগ হয়েছে ৪৯ লাখ ৫৯ হাজার ৭৪৯ ডোজ।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, সোমবার বিকাল সাড়ে ৫টা পর্যন্ত ৪ কোটি ২৮ লাখ ৭৮ হাজার ৭৪৩ জন করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে ৪ কোটি ২২ লাখ ৯০ হাজার ২৭৫ জন এবং পাসপোর্ট নম্বর দিয়ে ৫ লাখ ৮৮ হাজার ৪৬৮ জন নিবন্ধন করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102