ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে হল খুলছে ২৪ সেপ্টেম্বর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৯ বার পঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) হল খুলে দেওয়া হবে ২৪ সেপ্টেম্বর। এ দিন শুধু স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা হলে উঠবেন। তবে অন্য সব বর্ষের শিক্ষার্থীদের জন্য হল খুলে দেওয়া হবে ৩ অক্টোবর। আজ মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) ডিন কাউন্সিলের আহ্বায়ক ড. এ. কে ফজলুল হক ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার (১৯ সেপ্টেম্বর) ডিন কাউন্সিলের মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ড. এ. কে ফজলুল হক ভূঁইয়া আরো জানান, চতুর্থ বর্ষের সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হবে হচ্ছে ২৭ সেপ্টেম্বর। শিক্ষার্থীদের হলে থেকেই পরীক্ষায় অংশ নিতে হবে। এ কারণে চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য ২৪ সেপ্টেম্বর হল খুলে দেয়া হবে। তবে প্রথম থেকে তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য হল খুলে দেওয়া হবে ৩ অক্টোবর। তাদের সেমিস্টার ফাইনাল শুরু হবে ১৭ অক্টোবর। এছাড়া যেসব বর্ষের ব্যবহারিক ক্লাস এবং ক্লাস টেস্ট এখনো শেষ হয়নি তাদের ৪-১০ অক্টোবরের মধ্যে ক্লাস এবং পরীক্ষা শেষ করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন বলেন, অ্যাকাডেমিক কাউন্সিলের মিটিংয়ে চতুর্থ বর্ষের ২৪ সেপ্টেম্বর ও অন্য বর্ষের জন্য ৩ অক্টোবর হল খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এখন সিন্ডিকেটের মিটিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।

উল্লেখ্য, গত ৬ জুন শিক্ষার্থীদের দাবির মুখে বাকৃবি প্রশাসন অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্সে অধ্যায়নরত শিক্ষার্থীদের অগ্রাধিকার দিয়ে সশরীরে পরীক্ষা গ্রহণে বিজ্ঞপ্তি প্রকাশ করে। কিন্তু করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সব ধরনের পরীক্ষা স্থগিত রাখার সুপারিশ করে বিশ্ববিদ্যালয়ের করোনা মোকাবেলায় গঠিত টাস্কফোর্স। ফলে সব পরীক্ষা স্থগিত রাখা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102