ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীতে স্ত্রীকে অপহরণের পর হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
  • ৫১ বার পঠিত

রাজধানীর ডেমরায় স্ত্রীকে অপরহরণের পর হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।

এ ঘটনায় নিহত আঞ্জুমান আরা মিতুর (২৮) বাবা মো. নুরুল আমিন হাওলাদার সোমবার রাতে ডেমরা থানায় অভিযুক্ত ৪ জন ও অজ্ঞাত ২-৩ জনের বিরুদ্ধে মামলা করেন।

অভিযুক্ত আসামিরা হলেন-মৃতের স্বামী ডেমরার পূর্ব হাজীনগর মহিলা মাদ্রাসাসংলগ্ন কালাম ভিলার ভাড়াটিয়া ও ঝালকাঠির সদর থানার বংকুড়া গ্রামের মো. আব্দুস সালামের ছেলে মো. কামরুল হাওলাদার, তার সহযোগী ও আপন ভাই ফোরকান, একই বাড়ির ভাড়াটিয়া শহিদুল এবং অজ্ঞাত ঠিকানার ইব্রাহিম।

মামলার পর রাতেই পুলিশ মৃতের স্বামী কামরুল ও দেবর ফোরকানকে গ্রেফতার করে মঙ্গলবার আদালতে পাঠায়।

জানা যায়, ১৬ সেপ্টেম্বর দুপুরে ডেমরার স্টাফ কোয়ার্টার বাসস্ট্যান্ড থেকে অপহরণ হন মিতু। খোঁজ না পেয়ে তার বাবা ১৭ সেপ্টেম্বর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ওইদিনই মিতুর লাশ নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার তাজমহল রোড এলাকার পাশে জমি থেকে উদ্ধার করে পুলিশ। অপহরণের পরপরই মাইক্রোবাসে মিতুকে কৌশলে হত্যা করা হয়।

ডেমরা থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, মিতু হত্যার বিষয়টি গ্রেফতাররাও স্বীকার করেছেন পুলিশের কাছে।

কামরুল গত ৩/৪ বছর ধরে কেমিক্যালের ব্যবসা করছিলেন। ব্যবসা শুরুর পরই তিনি বিভিন্ন মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তুললে সংসারে অশান্তি শুরু হয়। তখন তিনি পথের কাঁটা মিতুকে দূর করতে অপহরণের পর হত্যার পরিকল্পনা করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102