ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যুক্তরাষ্ট্রের সুপারমার্কেটে বন্দুকহামলা, নিহত ১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৩২ বার পঠিত

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি সুপারমার্কেটে বন্দুকহামলা হয়েছে। হামলাকারীর গুলিতে একজন নিহত এবং অন্তত ১২ জন আহত হয়েছেন। পরে বন্দুকধারীও আত্মহত্যা করেছে। স্থানীয় পুলিশপ্রধান ডেল লেন জানিয়েছেন, আহতদের মধ্যে একজনের অস্ত্রোপচার চলছে এবং আরেকজন আইসিইউতে রয়েছেন। হামলার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

এদিনের হামলাকে কলিয়ারভাইলের ‘ইতিহাসে সবচেয়ে ভয়ংকর ঘটনা’ বলে উল্লেখ করেন স্থানীয় পুলিশপ্রধান। তিনি আরো বলেন, আমরা মানুষদের ফ্রিজারের ভেতর লুকানো ও অফিসগুলোতে আটকে থাকা অবস্থায় খুঁজে পাই। তবে হামলাকারীর নাম-পরিচয় বা উদ্দেশ্য জানাননি ডেল। এ ঘটনায় সন্ত্রাসের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি করেছেন এ কর্মকর্তা। এর সঙ্গে আর কেউ জড়িত কি না তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

যুক্তরাষ্ট্রে সম্প্রতি জনসমাগমপূর্ণ জায়গাগুলোতে বন্দুকহামলার ঘটনা বেড়ে গেছে। গত মার্চে কলোরাডোয় ক্রোগারের মালিকানাধীন কিং সুপারস সুপারমার্কেটে এক বন্দুকধারীর হামলায় অন্তত ১০ জন প্রাণ হারান। উল্লেখ্য, সুপারশপ চেইন ক্রোগারের মুখপাত্র জানিয়েছেন, তাদের কলিয়ারভাইল শাখা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

সূত্র: রয়টার্স।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102