ads
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিবাহবার্ষিকীতে স্ত্রীর প্রশংসায় যা লিখলেন মুশফিক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৯ বার পঠিত

করোনানীতিতে ফ্রেমে আটকে পড়ে ক্রিকেটাররা আর আগের মতো পরিবারকে সময় দিতে পারেন না। সিরিজ শুরুর বেশ কয়েক দিন আগে থেকে শেষ পর্যন্ত জৈব সুরক্ষা বলয়ে থাকার কারণে স্ত্রী-সন্তানদের দেখাই পান না তারা।

আর সব ক্রিকেটারের মতোই অবস্থা বাংলাদেশ দলের অন্যতম সেরা ব্যাটার মুশফিকুর রহিমের।

তবে তার ভাগ্য ভালো যে, এমন দিনে তার বিবাহবার্ষিকী এলো যে সময়ে জাতীয় দলের কোনো খেলা নেই।

সেই সুযোগে সহধর্মিণী জান্নাতুল কিফায়াতের সঙ্গে বিশেষ দিনটি উপভোগ করলেন মুশফিক। স্ত্রীর সঙ্গে ছবি তুলে নিজের ফেসবুক পেজে শেয়ার করে আবেগঘন বার্তা দিয়েছেন তিনি।

মুশফিকের সেই পোস্ট দেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয় কেড়ে নিয়েছে। শুভেচ্ছায় ভাসছেন এ দম্পতি।

পোস্টের ৮ ঘণ্টায় আড়াই লাখের কাছাকাছি রিয়েক্ট জমা পড়েছে। বেশিরভাগই লাভ রিয়েক্ট। তাদের শুভেচ্ছা জানিয়ে কমেন্ট জমা পড়েছে ১৬ হাজারের বেশি।

মুশফিক জানিয়েছেন, সাত বছরের দাম্পত্য জীবন পেরিয়েও নিজেকে স্বামী হিসেবে ‘নিখুঁত’ মনে করেন না। কিন্তু স্ত্রী জান্নাতুল কিফায়াতকে তিনি তার নিজের জন্য একেবারে ‘নিখুঁত’ জীবনসঙ্গীই মনে করেন।

পোস্টে সেই কথাই লিখলেন মিস্টার ডিপেন্ডেবল।

ছবির ক্যাপশনে মুশফিক লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ সুখে সাত বছর পার করলাম। হয়তো আমি নিখুঁত স্বামী নই। কিন্তু তুমি আমার নিখুঁত জীবনসঙ্গী এবং জান্নাত থেকে পাওয়া আত্মার বন্ধু। ইনশাআল্লাহ মানুষ হিসেবে উন্নতি করতে থাকব। আর আমি তোমার কাছ (স্ত্রী জান্নাতুল কিফায়াত) থেকে অনেক কিছুই শিখেছি প্রিয়তমা। দয়া করে শেষ নিঃশ্বাস পর্যন্ত পাশে থেকো। অনেক ভালোবাসি তোমাকে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102