ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আট স্বামী বদলের পর জানা গেল স্ত্রী এইডস আক্রান্ত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৪০ বার পঠিত

স্বামী বদলই যেন তার পেশা। বিয়ে করে সংসার করতেন বড়জোর ১০ থেকে ১৫ দিন। তারপর সুযোগ বুঝে অর্থকড়ি নিয়ে সোজা উধাও হয়ে যেতেন। কিছুদিন বিরতি দিয়ে আবার অন্য পুরুষ, অন্য বিয়ে, নতুন সংসার। এভাবে গত চার বছরে আটজন স্বামীর ঘর করেছেন ভারতের এক নারী। প্রতারণার দায়ে স্থানীয় পুলিশের হাতে সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন তিনি। এরপর শারীরিক পরীক্ষায় ধরা পড়েছে, ওই নারী এইচআইভি/এইডসে আক্রান্ত।

ওই মহিলার বাড়ি ভারতের পাঞ্জাবে। বয়স ৩০। তিনি দুই সন্তানের মা। বিয়ে করে প্রতারণার ব্যবসা ফেঁদে বসেছিলেন গত চার বছর ধরে। এ কাজে তার আরও তিন সহযোগীও ছিলেন। পুলিশ সেই সঙ্গীদের গ্রেপ্তার করেছে। পুলিশের কাছে অপরাধের কথা স্বীকার করেছেন ওই মহিলাও।

পুলিশ বলেছে, ঠিক কতদিন ধরে তিনি এ রোগ বয়ে বেড়াচ্ছেন, তা নিশ্চিত নয়। এ কারণে পুলিশ ওই নারীর সাবেক স্বামীদের সঙ্গে যোগাযোগ করেছে। সুস্থতা নিশ্চিত করতে তাদেরও মেডিক্যাল পরীক্ষা করাতে বলা হয়েছে।

বিয়ের আড়ালে এমন প্রতারণার ঘটনা অবশ্য ভারতে নতুন নয়। তবে প্রতারক কনের মাধ্যমে আর্থিক ক্ষতির পাশাপাশি প্রতারিতদের এইডসে আক্রান্ত হওয়ার আশঙ্কার খবর শোনা গেল এবারই প্রথম।

কীভাবে বিয়ের মাত্র ১৫ দিনের মধ্যে বেরিয়ে আসতেন তা পুলিশকে জানিয়েছেন ওই নারী। তিনি বলেছেন, অধিকাংশ ক্ষেত্রে পণের মামলার হুমকিতেই কাজ হয়ে যেতো। তবে তাতে সুবিধা না হলে শ্বশুরবাড়ির লোকদের অচেতন করে অর্থ-স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যেতেন।

পুলিশ জানিয়েছে, চার বছর আগে ওই নারীর স্বামী তাকে ছেড়ে চলে যান। এরপর থেকেই বিয়ে করে প্রতারণার ব্যবসা ফেঁদে বসেন তিনি।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102