ads
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইপিএল খেলতে নেপাল গেলেন তামিম

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ২৬ বার পঠিত
তামিম ইকবাল।

ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট এভারেস্ট প্রিমিয়ার লীগে (ইপিএল) খেলতে নেপাল গেলেন তামিম ইকবাল। গতকাল ভোর ৪টা ২৫ মিনিটে নেপালের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক।

বাংলাদেশ থেকে নেপালের বিমানপথ ঘণ্টা দেড়েকের। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতির কারণে ফ্লাইট বন্ধ থাকায় সরাসরি কাঠমান্ডু যেতে পারেননি তামিম। কাতার হয়ে তামিমের নেপালের রাজধানীতে পৌঁছতে বিকাল হয়ে যায়। নেপালের এভারেস্ট লীগে ভৈরাহাওয়া গ্ল্যাডিয়েটরসের হয়ে খেলবেন তামিম। এই টুর্নামেন্টে রয়েছেন শহীদ আফ্রিদি, সিকান্দার রাজা, কেসরিক উইলিয়ামস, মোহাম্মদ শেহজাদ, উপুল থারাঙ্গা, ধাম্মিকা প্রাসাদদের মতো তারকা ক্রিকেটাররা। প্রায় দুই মাস ইনজুরিতে ভোগার পর এই টুর্নামেন্ট দিয়েই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন তামিম। আর এভারেস্ট লীগকে বিসিবি দেখছে তামিমের পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে। বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগের প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেন, ‘তামিমের এভারেস্ট প্রিমিয়ার লীগে খেলাটা পুনর্বাসন প্রক্রিয়ার অংশ।
ম্যাচগুলোর মধ্যে বোঝা যাবে স্কিল ও অন্যান্য বিষয়গুলোতে ও কতটা ফিট হয়ে উঠেছে। এগুলো পর্যবেক্ষণের পর আমরা ওর খেলার ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবো।’

এভারেস্ট লীগে ভালো করলে কবে নাগাদ আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন তামিম! বিশ্বকাপ দলে কি তাকে ফেরানো হবে! তবে সেই প্রশ্ন পরে কারণ, তামিম নিজেই বিশ্বকাপ থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন। তবে নভেম্বরে পাকিস্তান দল বাংলাদেশ সফরে খেলবে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ। সেটির জন্য এই ওপেনার প্রস্তুত থাকবেন তো?

এ বিষয়ে দেবাশিষ চৌধুরী বলেন, ‘এখন পর্যন্ত পুনর্বাসনের যে অবস্থা, তামিম বেশ কনফিডেন্স পাচ্ছে। স্কিল ট্রেনিংগুলো করতে পারছে। ও শতভাগ দিয়ে চেষ্টা করছে। কিন্তু খেলার ব্যাপারটা অন্যরকম। ও যতক্ষণ প্রকৃত খেলার মধ্যে না আসবে ততক্ষণ পর্যন্ত ঠিকমতো নিজেকে বিচার করতে পারবে না। তাই এই খেলায় অংশগ্রহণ করাটা আমরা মনে করছি খুব গুরুত্বপূর্ণ এই পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে। এর ফিডব্যাকের ওপর নির্ভর করবে আমরা ভবিষ্যতে কিভাবে আগাবো।’

আজ পর্দা উঠছে এভারেস্ট ক্রিকেট লীগের। আর আগামীকাল নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে তামিমের দল ভৈরাহাওয়া গ্ল্যাডিয়েটর্স।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102