ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইভানা চৌধুরীর মৃত্যু: স্বামীসহ দুইজনকে আসামি করে মামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৮ বার পঠিত
ইভানার মৃত্যু: স্বামীসহ দুইজনকে আসামি করে মামলা

রাজধানীর পরীবাগে ইংরেজি মাধ্যম স্কুল স্কলাসটিকার ক্যারিয়ার গাইডেন্স কাউন্সিলর ইভানা লায়লা চৌধুরীর (৩২) মৃত্যুর ঘটনায় অবশেষে মামলা নিয়েছে শাহবাগ থানা পুলিশ।

শনিবার (২৫ সেপ্টেম্বর) রাতে ইভানার বাবা এ এস এম আমান উল্লাহ চৌধুরী বাদী হয়ে শাহবাগ থানায় মামলা দায়ের করেন, যার নম্বর-৪১।

রাতে শাহবাগ থানার পরিদর্শক (অপারেশন) মো. কামরুজ্জামান জাগো নিউজকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

ইভানার বাবা আমান উল্লাহ চৌধুরী জাগো নিউজকে বলেন, ‘শুক্রবার (গতকাল) থানায় গিয়ে লিখিত অভিযোগ করেছিলাম। আজ রাতে সেই অভিযোগ মামলা আকারে নথিভুক্ত করেছে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্ত প্রত্যাশা করছি।’

তিনি বলেন, ‘মামলায় দুজনকে আসামি করা হয়েছে। তারা হলেন, ইভানার স্বামী আবদুল্লাহ মাহমুদ হাসান রুম্মান ও ইমপালস মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক অধ্যাপক মুজিবুল হক মোল্লা।’

গত ১৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর শাহবাগ থানার নবাব হাবিবুল্লাহ রোডে (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পেছনে) দুই ভবনের মাঝখান থেকে ইভানা লায়লা চৌধুরীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102