ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এসএসসির রুটিন প্রকাশ হতে পারে বিকেলে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৫০ বার পঠিত
ফাইল ছবি

এসএসসি ও সমমান পরীক্ষার রুটিন চূড়ান্ত করা হয়েছে। আগামী ১৫ নভেম্বর থেকে এ পরীক্ষা শুরু করতে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে অনুমােদন চেয়েছে আন্তঃশিক্ষা বাের্ড সমন্বয় কমিটি। প্রস্তাবিত সময়সূচির অনুমোদন পেলে আজ রোববার (২৬ সেপ্টেম্বর) বিকেলে সেটি প্রকাশ করা হতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম রোববার জাগো নিউজকে বলেন, নভেম্বরের মাঝামাঝি এসএসসি পরীক্ষা শুরু করতে আমরা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছি। অনুমোদন পেলে আজকেই রুটিন প্রকাশ করা হতে পারে।

তিনি বলেন, আজ দুপুরের মধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদন পাওয়া গেলে বিকেলের মধ্যে এসএসসি পরীক্ষার রুটিন সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করার প্রস্তুতি রয়েছে।

এদিকে চলতি বছরের দাখিল পরীক্ষা শুরু হবে ১৪ নভেম্বর থেকে। ২৩ সেপ্টেম্বর ২০২১ সালের দাখিল পরীক্ষার সময়সূচি আলাদাভাবে ঘােষণা করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বাের্ড।

প্রতি বছর ১ ফেব্রুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা হয়ে থাকে। তবে এবার করােনার কারণে তা পিছিয়ে নভেম্বরে সংক্ষিপ্ত সিলেবাসে ও মাত্র তিনটি নৈর্বচনিক বিষয়ে পরীক্ষা নেওয়া হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি শিক্ষাবোর্ডের একজন কর্মকর্তা জানিয়েছেন, এবার এসএসসি ও দাখিল পরীক্ষা একই দিনে শুরু না হলেও একদিন আগে-পরে হতে পারে।

প্রকাশিত সময়সূচি অনুযায়ী, আগামী ১৪ নভেম্বর দাখিলের পরীক্ষা শুরু হয়ে ২১ নভেম্বর শেষ হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত পরীক্ষা চলবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102