ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজনীতি থেকে অবসর নিলেন প্রণবকন্যা শর্মিষ্ঠা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৪১ বার পঠিত
ভারতের সাবেক রাষ্ট্রপতি তথা কংগ্রেসের প্রবীণ নেতা প্রয়াত প্রণব মুখার্জির মেয়ে শর্মিষ্ঠা মুখার্জি

সক্রিয় রাজনীতি থেকে অবসর নেওয়ার ঘোষণা দিলেন ভারতের সাবেক রাষ্ট্রপতি তথা কংগ্রেসের প্রবীণ নেতা প্রয়াত প্রণব মুখার্জির মেয়ে শর্মিষ্ঠা মুখার্জি।

শনিবার এক টুইট বার্তায় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।

টুইটে তিনি লিখেছেন, ‘অনেক ধন্যবাদ। তবে আর রাজনীতিবিদ নয়। আমি রাজনীতি ছেড়ে দিয়েছি। কংগ্রেসের প্রাথমিক সদস্য হিসেবে থেকে যাব। কিন্তু সক্রিয় রাজনীতি আমার জন্য নয়। একজন অন্য পথেও জাতির সেবা করতে পারেন…।’
এদিকে, প্রশ্ন উঠেছে ২০১৯ সাল থেকে তিনি কংগ্রেসের একাধিক পদ ছেড়ে দিয়েছেন। এবার কী এমন হল যে সক্রিয় রাজনীতি ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করলেন শর্মিষ্ঠা মুখার্জি।

শর্মিষ্ঠা মুখার্জির হঠাৎ রাজনীতি ছাড়ার এই সিদ্ধান্তে জল্পনা শুরু হয়ে গেছে-তা হলে কি দাদা অভিজিৎ মুখার্জির মতো তিনিও অন্য দলে পা বাড়াতে চাইছেন?

সেই সম্ভাবনাকে পুরোপুরি নাকচ করে দিয়ে তিনি বলেন, “রাজনীতি, বিশেষ করে বিরোধী রাজনীতি করতে গেলে একটা জ্বলন্ত ক্ষুধা দরকার। কিন্তু আমার মধ্যে সেই ক্ষুধাটা কোথাও উপলব্ধি করতে পারছিলাম না। তখন মনে হয়েছে সক্রিয় রাজনীতিতে থাকাটা আর উচিত নয়।”

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102