ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভিক্ষা করলে ১ বছরের জেল, ২২ লাখ টাকা জরিমানা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৬ বার পঠিত
সৌদির রাজধানী রিয়াদের একটি প্রধান রাস্তায় সুপার মার্কেটের বাইরে বসে একজন নারী ভিক্ষা করছেন। এএফপির ফাইল ছবি

ভিক্ষাবৃত্তি বন্ধে কঠোর আইন পাস করল সৌদি আরব। এখন থেকে দেশটিতে কেউ ভিক্ষা করলে তার ১ বছর পর্যন্ত জেল ও ১ লাখ সৌদি রিয়াল (বাংলাদেশি মুদ্রায় ২২ লাখ ৭২ হাজার টাকা প্রায়) জরিমানা হতে পারে। সম্প্রতি এ আইনের অনুমোদন দেয় দেশটির মন্ত্রিপরিষদ।

নতুন আইন অনুসারে, সৌদি আরবে কেউ ভিক্ষা করলে, ভিক্ষুকদের ব্যবস্থাপনায় জড়িত থাকলে অথবা তাদের সংগঠিত করলে কঠোর সাজার মুখোমুখী হতে হবে। সেক্ষেত্রে কেউ কাউকে ভিক্ষাবৃত্তিতে সাহায্য বা উৎসাহিত করলে ছয় মাস পর্যন্ত জেল অথবা সর্বোচ্চ ৫০ হাজার রিয়াল জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন।

আইনে বলা হয়েছে, বিদেশি নাগরিকদের কেউ ভিক্ষা করলে তাকে সাজাভোগের পর স্বদেশে ফেরত পাঠানো হবে। একবার ফেরত গেলে তিনি জীবনে আর কখনোই কাজের জন্য সৌদিতে ঢুকতে পারবেন না। তবে বিদেশি ভিক্ষুকদের কেউ যদি কোনো সৌদি নারীর স্বামী বা সন্তান হন, তাহলে স্বদেশে ফেরত যাওয়া থেকে বেঁচে যাবেন।
এ ছাড়া, ভিক্ষাবৃত্তির অপরাধে কেউ একাধিকবার গ্রেফতার হলে আরও কঠোর শাস্তির মুখোমুখী হবেন। এ আইন কার্যকরের ভার দেওয়া হয়েছে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে।

আইনের ৪ অনুচ্ছেদে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় করে সৌদি ভিক্ষুকদের সামাজিক, স্বাস্থ্যগত, মনস্তাত্ত্বিক ও অর্থনৈতিক অবস্থা পর্যালোচনা করে সমস্যা সমাধানে প্রয়োজনীয় সহায়তা দিতে হবে।

সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের তথ্য মতে, ২০১৮ সালে দেশটিতে ২ হাজার ৭১০ জন ভিক্ষুককে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে ২ হাজার ১৪০ জন নারী, বাকি ৫৭০ জন পুরুষ ছিলেন।

সূত্র : গালফ নিউজ

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102