ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফুটন্ত তেলে স্বামীর পুরুষাঙ্গ ঝলসে দিয়ে কারাগারে স্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৯ বার পঠিত

দ্বিতীয় বিয়ে করতে চাওয়ায় ঘুমন্ত স্বামীকে ফুটন্ত তেল দিয়ে গোপন অঙ্গ ঝলসে দিয়েছে স্ত্রী।

১৪ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাজধানীর কামরাঙ্গীচর এলাকায় ঘটনাটি ঘটে। দগ্ধ ঐ ব্যাক্তির নাম গোলাম মোস্তফা ব্যাপারী (২৮)। তিনি ইসলামবাগ এলাকায় একটি জুতার দোকানে কাজ করেন।

আহতের ভাই মোঃ ইসমাইল ব্যাপারী জানান, তার ভাই গোলাম মোস্তফা ব্যাপারী ৯ বছর আগে শারমিন আক্তারকে (২৬) বিয়ে করেন। এত বছরেও তাদের কোন সন্তান না হওয়ায় মোস্তফা আরেকটি বিয়ে করার কথা জানায় শারমিনকে। বিষয়টি প্রথমে মেনে না নিতে চাইলেও পরে মোস্তফার কাছে তিন লাখ টাকা দাবি করে শারমিন। টাকা নিয়ে অন্যত্র চলে যাবার কথাও জানান তিনি। কিন্তু মোস্তফা এত টাকা দিতে না পারার অপারগতা জানালে এনিয়ে দীর্ঘদিন দ্বন্দ্ব চলছিল তাদের।

১৪ সেপ্টেম্বর তাদের বর্তমান ঠিকানা কামরাঙ্গীচর কুরারঘাট এলাকার বাসায় সকালে ঘুমন্ত অবস্থায় স্ত্রী শারমিন আক্তার তেল গরম করে স্বামীর গোপনাঙ্গ ঝলসে দিয়ে পালিয়ে যায়।

পরে দগ্ধ অবস্থায় মোস্তফাকে স্বজনরা উদ্ধার করে ঐদিনই স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। বর্তমানে ঐ হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন দগ্ধ স্বামী। ক্ষত না শুকানো পর্যন্ত রোগীর পরবর্তী অবস্থা সম্পর্কে কিছু বলা যাবে না বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

ঘটনার পরদিন (১৫ সেপ্টেম্বর) আহতের বাবা সিরাজুল ইসলাম ব্যাপারী বাদী হয়ে কামরাঙ্গীচর থানায় হত্যার চেষ্টার অভিযোগ এনে মামলা দায়ের করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কামরাঙ্গীরচর থানার পরিদর্শক (তদন্ত) মোস্তফা আনোয়ার বলেন ভুক্তভোগীর বাবার মামলার পরিপ্রেক্ষিতে আমরা শারমিনকে গ্রেফতার করেছি। সে ১৬৪ ধারার জবানবন্দিতে অভিযোগ স্বীকার করেছে। বর্তমানে অভিযুক্ত স্ত্রী কারাগারে রয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102