ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হিজাব পরার কারণে ভিয়েনায় মুসলিম নারীর ওপর হামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪ বার পঠিত

হিজাব পরার কারণে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে শারীরিক হামলার শিকার হয়েছেন এক মুসলিম নারী। এ ছাড়া তিনি জাতিগত আক্রমণের শিকারে পরিণত হন। ওই নারীর নাম বাড়া বালাত। তিনি তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদোলু’কে দেয়া সাক্ষাতকারে বলেছেন, এ ঘটনা আমাকে একেবারে হতাশ করেছে। এবারই প্রথম এমন পরিস্থিতিতে পড়েছি। জানি না এ জন্য কিভাবে প্রতিক্রিয়া দেবো। তিনি জানান, ভিয়েনা শহরে একটি বাসের ভিতর এ ঘটনা ঘটেছে। তিনি বলেন, একজন নারী আমার দিকে এগিয়ে এলেন।

আমি যেহেতু হিজাব পরেছি তাই আমি কুসংস্কারের মধ্যে আছি। এটা বলে তিনি আমাকে তুরস্কে ফিরে যেতে বলেন, যদিও আমি তুরস্ক থেকে যাইনি ভিয়েনায়। তিনি আরো জানান, তার বিরুদ্ধে জাতিগত যে হামলা চালানো হয়েছে, তা তিনি উপেক্ষা করে বাসের ভিতর দিয়ে সামনে এগিয়ে যান। কিন্তু ওই নারী তার পিছু ছাড়েননি। অব্যাহতভাবে তাকে অবমাননা করতে থাকেন। জাতি নিয়ে আপত্তিকর কথা বলতে থাকেন।

বালাত বলেন, এক পর্যায়ে তিনি আমার ওপর থুথু ছিটান। এর পূর্ব পর্যন্ত আমি তাকে উপক্ষো করছিলাম। এ ঘটনাটি ঘটে করোনা মহামারির মধ্যে। কে জানে, তিনিও করোনা ভাইরাস বহন করে থাকতে পারেন। এ অবস্থায় আমি বাস থেকে নেমে যাই। কিন্তু তিনি আমাকে অনুসরণ করতেই থাকেন। আমার হিজাব ধরে সজোরে টান মারেন। এত জোরে তিনি টান দেয়ায় হিজাবের সঙ্গে ব্যবহার করা সূচাকার ক্লিপ আমার চিবুকে বিঁধে যায়। আমি চিৎকার করি। কিন্তু তিনি থামেন না। আমি মোবাইল ফোন বের করে তার ছবি তোলা শুরু করলে তিনি নিবৃত হন। এ সময় তিনি রাস্তা পাড় হয়ে অন্য প্রান্তে চলে যান।

বালাত এ অভিজ্ঞতা শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। বলেছেন, আমি মনে করেছি এর বিরুদ্ধে আমাকে দাঁড়াতে হবে এবং সবাইকে জানা উচিত। হিজাব পরি বা না পরি, গায়ের রং বা জাতি যাই হোক না কেন, কারো সঙ্গেই এমন ঘটনা ঘটা উচিত নয়। আর এ ঘটনাকে কোনোভাবেই এড়িয়ে যাওয়া যাবে না।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি পোস্ট দেয়ার পর বহু মানুষ তার সঙ্গে যোগাযোগ করেছেন। তাকে শুভ কামনা জানিয়েছেন। তার সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। বালাত বলেছেন, এ নিয়ে তিনি স্থানীয় পুলিশ কর্তৃপক্ষের কাছে একটি অভিযোগ দাখিল করেছেন। মামলা করার প্রস্তুতি চলছিল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102