ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নিউইয়র্কে ‘চিরঞ্জীব মুজিব’ প্রদর্শনী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৭ বার পঠিত

নিউইয়র্কে প্রদর্শনী হয়েছে শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে নির্মিত ‘চিরঞ্জীব মুজিব’ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটি। পরিচালক নজরুল ইসলামের উপস্থিতিতে ২৫ সেপটেম্বর সন্ধ্যা ৬টায় জ্যাকসন হাইটসের একটি গির্জায় এ প্রদর্শনী হয়।

নিউইয়র্কে অবস্থিত প্রাক্তন ছাত্র নেতৃবৃন্দের আয়োজনে এ প্রদর্শনীর সূচনা বক্তব্যে পরিচালক নজরুল ইসলাম বলেন, দীর্ঘ সময় নিয়ে, প্রতিটি বিষয় যত্নসহকারে আমরা সিনেমাটি তৈরি করেছি। আমার বিশ্বাস ২ ঘন্টা ১৬ মিনিটের এ সিনেমাতে বঙ্গবন্ধুকে সঠিকভাবে উপস্থাপন করতে পেরেছি।

পরিচালক বলেন, আগামী অক্টোবর মাসে আমাদের পরিকল্পনা আছে সারা দেশব্যাপী সিনেমাটি মুক্তি দেওয়ার। বঙ্গবন্ধুর চেতনা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে এ সিনেমা ভূমিকা রাখবে বলে আমি মনে করি।

প্রদর্শনীর অন্যতম উদ্যোক্তা আলী হাসান কিবরিয়া অনু বলেন, প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার (সচিব) নজরুল ইসলাম প্রধানমন্ত্রী সঙ্গে জাতিসংঘের অধিবেশনে এসেছেন। এজন্য আমরা অনুরোধ করেছি সিনেমাটা যেন আমরা ঘরোয়াভাবে দেখতে পারি। তিনি আমাদের অনুরোধ রেখেছেন। অল্প সময়ের মধ্যে নিউইয়র্কের সাহিত্য সংস্কৃতির অন্তত ৭০ জন মানুষ এসেছেন। অনেককে আমরা দেখেছি সিনেমা দেখে আপ্লুত হতে।

বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানা নিবেদিত এই সিনেমাটি হায়দার এন্টারপ্রাইজের ব্যানারে নির্মিত হয়েছে। চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করেছেন আহমেদ রুবেল। চলচ্চিত্রে ফজিলাতুন্নেছা মুজিবের ভূমিকায় ছিলেন চিত্রনায়িকা পূর্ণিমা।

এ সিনেমায় আরও অভিনয় করেন- খায়রুল আলম সবুজ, এসএম মহসীন, দিলারা জামান, আজাদ আবুল কালাম, শতাব্দী ওয়াদুদ, সমু চৌধুরী, আরমান পারভেজ মুরাদ, শাহজাহান সম্রাট, প্রয়াত সেলিম আহমেদ, জুয়েল মাহমুদসহ অন্য শিল্পীরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102