ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দুবাই বিমানবন্দরে যাত্রীর চাপ বাড়বে ২০২২ সালে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৪১ বার পঠিত

বিশ্বের সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দরগুলোর একটি দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ইউরোপ, এশিয়া, উত্তর আমেরিকা আর ওশেনিয়ার যাত্রীরাই এই বিমানবন্দরকে বিশ্বের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দরের অবস্থান করে দিয়েছে। আমস্টারডামের পর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর বিশ্বের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর।

দোহা আন্তর্জাতিক বিমানবন্দর আছে এই তালিকার ষষ্ঠ অবস্থানে। লন্ডনের হিথ্রো বিমানবন্দর আছে তালিকায় সপ্তম অবস্থানে। করোনা মহামারির কারণে ২০২০ সালে দুবাই এয়ার শো হয়নি। চলতি বছরের ১৪ নভেম্বর থেকে ১৮ নভেম্বর দুবাই এয়ার শো হওয়ার কথা আছে। অ্যাভিয়েশন খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় এই এয়ার শো ভূমিকা রাখবে বলে মনে করছেন অ্যাভিয়েশন সংশ্লিষ্টরা। এই এয়ার শোতে থাকবে ২০টি দেশের প্যাভিলিয়ন। প্রদর্শিত হবে ১৬০টি বিমান।

দুবাই বিমানবন্দরের প্রধান পল গ্রিফিথস বলেন, খুব শিগগিরই যাত্রীদের চাপে পরিপূর্ণ থাকবে দুবাই এয়ারপোর্ট। দুবাইয়ের সঙ্গে বিমান যোগাযোগে ব্রিটেন, যুক্তরাষ্ট্র আর সৌদি আরবের নিয়মনীতি শিথিল হয়েছে। গালফভুক্ত দেশগুলোতে এর বড় ইতিবাচক প্রভাব পড়বে। চলতি বছরই এ অঞ্চল দিয়ে ২ কোটি ৭০ লাখ যাত্রী বিমানে চলাচল করেছেন।

দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, ৪ অক্টোবর থেকে আবারো সংযুক্ত আরব আমিরাতের ব্যস্ততম বিমানবন্দর হবে এই দুবাই এয়ারপোর্ট। এখনো বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। সবচেয়ে বেশি যাত্রী যাতায়াত করেন লন্ডনে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102