ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এ বছরও জেএসসি-জেডিসি পরীক্ষা হচ্ছে না: শিক্ষামন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৪ বার পঠিত
ফাইল ছবি

এ বছরও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা নেওয়া হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, সাময়িক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে উন্নীত করা হবে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) গণভবন উচ্চ বিদ্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, শুধু জিপিএ-৫ এর পেছনে না ছুটে শিক্ষার্থীদের জ্ঞান অর্জন করতে হবে। প্রকৃত জ্ঞান অর্জন করতে হবে। দেশ ও সমাজের জন্য নিজেদের গড়ে তুলতে হবে। চতুর্থ শিল্প বিপ্লবের জন্য সবাইকে নিয়ে একযোগে কাজ করতে হবে।

মন্ত্রী বলেন, পরিমার্জিত শিক্ষাক্রমের পাইলটিং চলবে আগামী বছর অর্থাৎ ২০২২ সাল থেকে। ২০২৩ সাল থেকে সেটি বাস্তবায়ন শুরু করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসনিা নতুন পাঠক্রম অনুমোদন দিয়েছেন। সর্বস্তরে বাস্তবায়ন হবে ২০২৫ সাল থেকে।

তিনি বলেন, আজ আমাদের প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন। তিনি সবসময় শিক্ষার উন্নয়ন নিয়ে কাজ করেছেন। তার জন্মদিন স্মরণীয় করে রাখতে আমরা সারাদেশে শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবো।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102