ads
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের ‘সফল’ পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯ বার পঠিত
ক্ষেপণাস্ত্র

উত্তর কোরিয়া দাবি করেছে, দেশটি সফলভাবে একটি নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এ ক্ষেপণাস্ত্রের নাম হাওয়াসং-৮।

মঙ্গলবার এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় দেশটি। খবর বিবিসির।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, নতুন ক্ষেপণাস্ত্রটি পাঁচ বছরের সামরিক উন্নয়ন পরিকল্পনায় নির্ধারিত ‘পাঁচটি সবচেয়ে গুরুত্বপূর্ণ’ নতুন অস্ত্রের একটি।

নতুন ক্ষেপণাস্ত্রটিকে ‘কৌশলগত অস্ত্র’ হিসেবে অভিহিত করেছে উত্তর কোরিয়া।

মঙ্গলবার ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘটনা কঠোর নিষেধাজ্ঞার মধ্যে উত্তর কোরিয়ার অস্ত্র প্রযুক্তির ক্রমবর্ধমান উন্নতির ইঙ্গিত বহন করে।

উত্তর কোরিয়ার গণমাধ্যম কেসিএনএ জানায়, এ অস্ত্র সবক্ষেত্রে দেশের আত্মরক্ষার সক্ষমতাকে বাড়িয়ে তুলবে।

এর আগে মঙ্গলবার উত্তর কোরিয়া তার পূর্ব উপকূল থেকে সাগরে একটি স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে বলে দাবি করেছিল দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। এ ছাড়া চলতি মাসের শুরুতে উত্তর কোরিয়া ব্যালাস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রেরও পরীক্ষা চালায়।

করোনার মধ্যে তীব্র খাদ্য সংকট সত্ত্বেও অস্ত্র পরীক্ষা কমায়নি উত্তর কোরিয়া। একই সঙ্গে জাতিসংঘের অ্যাটমিক এজেন্সি জানায়, উত্তর কোরিয়া তাদের ইয়ংবেয়ন পারমাণবিক চুল্লি ফের চালু করেছে বলে মনে হচ্ছে। চুল্লিটিতে পারমাণবিক অস্ত্রে ব্যবহৃত প্লুটোনিয়াম উৎপাদন করা হতো।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102