ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাবিনা হত্যায় আলবেনিয়ান নাগরিক অভিযুক্ত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮ বার পঠিত

বাংলাদেশি বংশোদ্ভুত শিক্ষিকা সাবিনা নেসা হত্যায় জড়িত সন্দেহে আটক ব্যক্তিকে অভিযুক্ত করেছে পুলিশ। আগামী কাল মঙ্গলবার তাকে উইলসডেন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।

বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে সে। কোসি সেলামাজ নামক ঐ ব্যক্তিকে রোববার রাত তিনটায় গ্রেফতার করা হয়েছে লন্ডনের ইস্ট সাসেক্স থেকে। তার বয়স ৩৮ বছর।

দ্যা সান জানায় অভিযুক্ত ব্যক্তি আলবেনিয়ান ন্যাশনাল, সে ইস্টবর্ন এলাকায় তার গার্লফ্রেন্ডের সাথে থাকলেও গত এক মাস আগে তাদের সম্পর্কের অবনতি হয়। সে পেশায় একজন ডেভিবারী ড্রাইভার। কেন সে এই মর্মান্তি ঘটনাটির সাথে সম্পৃক্ত তা এখনো পরিস্কার নয়।

স্কটল্যান্ড ইয়ার্ড এ গ্রেফতারকে এই হত্যাকা-ের ঘটনার ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ বলে উল্লেখ করেছে। এক সপ্তাহ আগে শনিবার বিকেলে দক্ষিণ-পূর্ব লন্ডনের এক পার্কের ভেতর থেকে উদ্ধার করা হয় এক নারীর মৃতদেহ। এ নিয়ে সোমবার বৃটেনের কয়েকটি পত্রিকার ভিতরের পৃষ্ঠায় ছোট্ট করে খবর ছাপা হয়। পরে তালাশ করে জানা যায়, তার নাম সাবিনা নেসা। পুলিশি তদন্তে বলা হয়, গত সপ্তাহের শুক্রবার সন্ধ্যায় তাকে হত্যা করা হয়েছে। গত সপ্তার শুক্রবার সন্ধ্যায় সাবিনা তার বাড়ি থেকে বেরিয়ে পার্কের ভেতর দিয়ে পায়ে হেঁটে খুব কাছেই এক বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। পুলিশের ধারণা বাড়ি থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্বেই তাকে হত্যা করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102