ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

১০,৫০০ শ্রমিককে ভিসা দেবে যুক্তরাজ্য

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৩১ বার পঠিত

ব্রেক্সিট পরবর্তী অভিবাসন নীতি থেকে ইউ-টার্ন নিয়ে ব্রিটিশ সরকার ঘোষণা দিয়েছে, লরি চালক ও পোল্ট্রিকর্মীর ঘাটতি কমাতে ১০ হাজার ৫০০ অস্থায়ী কর্মীকে ভিসা দেওয়া হবে। শনিবার দেশটি এই ঘোষণা দেয়। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

স্বল্প মেয়াদি এই ভিসা কার্যক্রম অক্টোবর থেকে ডিসেম্বরের শেষ নাগাদ চালু থাকবে। এই উদ্যোগ প্রধানমন্ত্রী বরিস জনসনের সিদ্ধান্তের বিপরীত। তার সরকার ব্রেক্সিট পরবর্তী অভিবাসন নীতি কঠোর করেছিল। তিনি বিদেশী শ্রমিকের ওপর নির্ভরতার অবসান ঘটানোর সিদ্ধান্ত নিয়েছিলেন।

গত কিছুদিন ধরে ব্রিটেনে চালক ও অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ খাতে শ্রমিকের বিশাল ঘাটতি দেখা দিয়েছে। এতে জ্বালানি সরবরাহ এবং অন্যান্য শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ঘাটতি মেটাতেই এমন উদ্যোগ নিয়েছে দেশটি।

ট্যাংকার চালকের ঘাটতির কারণে সম্প্রতি যুক্তরাজ্যের পেট্রোল স্টেশনগুলোতে ভিড় সৃষ্টি হয়েছে। সরবরাহের অভাবে গ্যারেজ বন্ধ হয়ে যাওয়ার পরে আতঙ্কিত না হওয়ার জন্য সরকারের আহ্বান উপেক্ষা করে মানুষ স্টেশনে ভিড় করছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102