ads
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাবিতে হচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
  • ৫২ বার পঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুক্রবার (০১ অক্টোবর) থেকে শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। এদিন বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ‘ক’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এই প্রথম বিভাগীয় শহরে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। রাবির উপ-উপাচার্য ও ভর্তি পরীক্ষার রাজশাহী বিভাগীয় কেন্দ্রের সভাপতি অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া এ তথ্য নিশ্চিত করেন।

উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া বলেন, রাবি ক্যাম্পাসে ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ১৪ হাজার ৩৪৬ জন শিক্ষার্থী অংশ নেবেন। পরের দিন ‘খ’ ইউনিটের পরীক্ষায় ৬ হাজার ৩৭১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। এছাড়া ৯ অক্টোবর ‘ চ’ ইউনিটের পরীক্ষায় ১৯৭৭ জন, ২২ অক্টোবর ‘গ’ ইউনিটের পরীক্ষায় ১৮২৪ জন ও ২৩ অক্টোবর ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ১২ হাজার ৬ জন ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নিবেন।

তিনি আরও বলেন, পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা বলেছি। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি আমাদের প্রক্টরিয়াল বডির সদস্য দায়িত্বে নিয়োজিত থাকবেন। পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, ক্যালকুলেটর, যেকোনো ধরনের ইলেক্টিক ডিভাইস সম্বলিত ঘড়ি ও কলম ব্যবহার সম্পূর্ণ নিষেধ। ভর্তি পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে আমরা সর্তক অবস্থায় রয়েছি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102