ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীর মহানগর নাট্যমঞ্চের পুকুরে ডুবে যুবকের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
  • ৫৪ বার পঠিত

রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চের পার্শ্ববর্তী পুকুর থেকে উজ্বল (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১ অক্টোবর) বেলা ১১টার দিকে ডিএমপির পল্টন থানার পুলিশ পুকুর থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুর রহমান জানান, উজ্জলের বাবার নাম জামাল। গুলিস্তান নাট্যমঞ্চ এলাকায় ভবঘুরে জীবনযাপন করতেন তিনি। বৃহস্পতিবার সকালে কয়েকজন মিলে নাট্যমঞ্চের পুকুরে গোসল করতে নামে। এরপর সবাই পুকুর থেকে উঠে গেলেও উজ্জল ওঠতে পারেনি। এ সময় তার সঙ্গে থাকা অন্যরা পানিতে ডুব দিয়ে খোঁজাখুঁজি করে। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে তারা সেখান থেকে চলে যায়, বিষয়টি আর কাউকে জানায়নি।

তিনি বলেন, শুক্রবার সকালে স্থানীয়রা পুকুরে তার মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গোসল করতে নেমে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে শরীরে অজস্র পুরাতন কাটা চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102