ads
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দুই মামলায় জামিন পেলেও মুক্তি পাচ্ছেন না মডেল পিয়াসা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
  • ৪১ বার পঠিত

রাজধানীর ভাটারা ও খিলক্ষেত থানায় মাদকদ্রব্য আইনে করা পৃথক দুই মামলায় মডেল ফারিয়া মাহবুব পিয়াসাকে জামিন দিয়েছেন আদালত।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কেএম ইমরুল কায়েশ বৃহস্পতিবার শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

তবে গুলশান থানায় করা মাদক মামলায় জামিন নামঞ্জুর হওয়ায় তিনি এখনই কারামুক্ত হতে পারছেন না।

এদিন গুলশান, ভাটারা ও খিলক্ষেত থানার পৃথক তিন মামলায় পিয়াসার আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক ভাটারা ও খিলক্ষেত থানার দুই মামলায় জামিন মঞ্জুর করেন। এক মামলায় জামিন নাকচ করেন আদালত।

গত ১ আগস্ট রাতে রাজধানীর বারিধারার বাসা থেকে মডেল পিয়াসাকে আটক করে পুলিশ।

গত ২৭ সেপ্টেম্বর আদালতে তার বিরুদ্ধে ওই তিন মামলায় চার্জশিট দাখিল করে সিআইডি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102