ads
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

একের পর এক ছবিতে পরীমনি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
  • ৩৫ বার পঠিত

একের পর এক ছবিতে চুক্তিবদ্ধ হচ্ছেন হালের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। সম্প্রতি তিনি অরন্য আনোয়ারের ‘মা’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। তবে চলতি বছর তার কোনো সিডিউল নেই। তাই এ ছবির জন্য আগামী বছরের জানুয়ারিতে সময় দেবেন তিনি। অন্যদিকে এ ছবির আগেই গিয়াসউদ্দিন সেলিমের ‘গুনিন’ এ চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

১০ অক্টোবর থেকে এ গুণী নির্মাতার ওয়েব সিরিজটির কাজ শুরুর কথা রয়েছে। এর বাইরে পরীমনির হাতে আছে আরও কমপক্ষে হাফ ডজন ছবির প্রস্তাব। তবে সেগুলো ভেবে-চিন্তেই পাকাপাকি করবেন তিনি।

এদিকে চলতি মাসেই ‘প্রীতিলতা’ চলচ্চিত্রের কাজও শুরুর কথা রয়েছে তার। এটি পরিচালনায় রয়েছেন রশীদ পলাশ। চিত্রনাট্যে গোলাম রাব্বানী। অন্যদিকে খুব দ্রুতই তিনি শুরু করবেন চয়নিকা চৌধুরীর ‘অন্তরালে’ ওয়েব সিরিজের শুটিং। এছাড়া ‘বায়োপিক’ ছবির কাজও রয়েছে এ নায়িকার হাতে। এর বাইরে পরী শুটিং শেষ করেছেন ‘মুখোশ’ ছবির। মুক্তির অপেক্ষায় আছে পরী-সিয়ামের ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবিটিও। সব মিলিয়ে পরীর কদর যেন বাড়ছে দিন দিন। সিনিয়র থেকে চলতি প্রজন্মের নির্মাতারা পরীকে দিয়ে ছবি বানাতে চাইছেন। বিষয়টি নিয়ে পরীমনি বলেন, সত্যি বলতে এতগুলো ভালো ছবি একসঙ্গে হাতে আসবে ভাবিনি। আমি আমার প্রযোজক-নির্মাতা ও শুভাকাঙ্খীদের প্রতি কৃতজ্ঞ। আমি চেষ্টা করবো তাদের ও দর্শকদের প্রত্যাশা পূরণের। নিজের শতভাগ দিয়েই কাজগুলো শেষ করবো।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102