ads
সোমবার, ১১ মে ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নেত্রকোণায় শতাধিক বিদেশি পাখির বাচ্চা উদ্ধার, আটক ৩

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ২৯ বার পঠিত

শতাধিক বিদেশি পাখির বাচ্চাসহ তিন ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার বালুয়াকান্দা এলাকার একটি খামার থেকে এসব পাখি উদ্ধার করা হয়।

এ সময় আটক করা হয় একটি প্রাইভেটকারও। আটক ব্যক্তিরা হলেন, সদর উপজেলার বালুয়াকান্দা গ্রামের আহমেদুল্লাহ সাকিব (৩২), কুমিল্লা সদর উপজেলার মাঝিগাছা গ্রামের ইব্রাহিম রানা (৩২) ও জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কুশলনগর গ্রামের আমিনুল ইসলাম (৩৮)।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বালুয়াকান্দা এলাকায় আহমেদুল্লাহ সাকিবের ভাড়া নেয়া একটি খামার থেকে পাখির বাচ্চাগুলো উদ্ধার করা হয়েছে। পাখির বাচ্চাগুলো একটি প্রাইভেটকারের ভেতর কার্টুনে লুকিয়ে রাখা হয়েছিল। আহমেদুল্লাহ সাকিব পাখিগুলো বিক্রির উদ্দেশে সংগ্রহ করেছিলেন বলে জানান তিনি।

তিনি বলেন, উদ্ধার করা পাখির বাচ্চাগুলোর মধ্যে রয়েছে, ৪৬টি উট পাখির বাচ্চা, ৫টি বিদেশি ময়ূর পাখির বাচ্চা, ১৫টি লাভ বার্ড পাখির বাচ্চা, ৩০টি বাজ রিগার পাখির বাচ্চা এবং ৩টি ককটেল পাখির বাচ্চা। সবগুলো পাখির আনুমানিক দাম ৮ লাখ ৭২ হাজার ৫শ টাকা। আটকদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ব্যবস্থা গ্রহণের জন্য আদালতের অনুমতি চাওয়া হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102