ads
সোমবার, ১১ মে ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মীরসরাইয়ে ৪৭ লাখ টাকার মাদকসহ তরুণী গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ৩১ বার পঠিত

মীরসরাইয়ে জোরারগঞ্জ থানা এলাকায় সোনাপাহাড় এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশি করে ৯৫ গ্রাম ভয়ংকর মাদক ‘আইস’সহ নুসরাত ফাতেমা (২২) নামে এক তরুণীকে আটক করে জোরারগঞ্জ থানা পুলিশ। শুক্রবার রাত ৮টার দিকে চট্টগ্রাম থেকে বাসে চড়ে ভয়ংকর মাদক ক্রিস্টাল মিথাইল এমফিটামিন বা ‘আইস’ নিয়ে ঢাকায় যাওয়ার সময় ঐ তরুণীকে আটক করে পুলিশ। আটককৃত নুসরাত মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার ধল্লা ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মিন্টু মিয়ার মেয়ে।

এই ব্যাপারে জোরারগঞ্জ থানার উপ পরিদর্শক মো. সাইফুল ইসলাম বলেন, ‘রাতে সোনাপাহাড়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা পলিথিন মোড়ানো ৯৫ গ্রাম ভয়ংকর মাদক আইস উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৪৭ লাখ ৫০ হাজার টাকা। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফাতেমা মাদক বহনের কথা স্বীকার করেছেন। চট্টগ্রাম নগরীর এক ব্যক্তি থেকে এসব আইস নিয়ে ঢাকায় যাচ্ছিল নুসরাত। এসব ভয়ংকর মাদক বিক্রির সাথে কারা জড়িত তাও আমরা খতিয়ে দেখছি। ফাতেমার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102