বিজ্ঞপ্তিতে দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৫৮৯ জনের দেহে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৫৭ হাজার ৩৪৭ জনে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩ দশমিক ৪১ শতাংশ।
এর আগে শুক্রবার (১ সেপ্টেম্বর) সারা দেশে মারা যান ২১ জন। এছাড়া করোনা শনাক্ত হয় আরও ৮৪৭ জনের দেহে।
এদিকে বিশ্বব্যাপী করোনার তথ্য রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় শনিবার (২ অক্টোবর) সকাল ৮টা পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু ও শনাক্ত বেড়েছে। এ সময় মৃত্যু হয়েছে ৮ হাজার ৭ জনের, শনাক্ত হয়েছে ৪ লাখ ৯৬ হাজার ৮০০ জন।