ads
সোমবার, ১১ মে ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রেমিকের বিয়ের খবরে স্কুলছাত্রীর আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ৩২ বার পঠিত

পাবনার সাঁথিয়ায় প্রেমিকের বিয়ের খবর শুনে তার ওপর অভিমান করে সুমাইয়া নামে ৭ম শ্রেণির এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। পরে ওই ছাত্রীর বিছানার নিচ থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার রাতে উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের চরকলাগাছী গ্রামে এ ঘটনা ঘটে।

শনিবার (২ অক্টোবর) বিকেলে সুমাইয়ার মা জীবন্নাহার বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে সাঁথিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, চরকলাগাছী গ্রামের আলিমুদ্দিনের ইন্টারমিডিয়েট পড়ুয়া ছেলে আ. রাজ্জাকের (২৫) সঙ্গে প্রায় দেড় বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল একই গ্রামের বলরামপুর উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী সৌদি প্রবাসী আবু মুসা শেখের মেয়ের। ঘটনার দিন অন্যত্র বিয়ের জন্য আ.রাজ্জাকের বাড়িতে মেয়ে পক্ষের লোক আসে দিন-তারিখ ঠিক করার জন্য। বিষয়টি জানতে পেরে সুমাইয়া সে প্রেমিকের ওপর অভিমান করে আত্মহত্যা করে এবং আত্মহত্যার আগে বিছানার নিচে একটি চিরকুট লিখে রেখে যায়। চিরকুটে লেখা, চিরতরের জন্য চলে গেলাম পরপারে। অসময়ে আমার মৃত্যুর জন্য রাজ্জাক দায়ি। তাকে কোনদিন ক্ষমা করব না। আশা দেখিয়ে নিরাশা করেছে। বিদায় বিদায় বিদায়…।

মৃত সুমাইয়ার মা জীবন্নাহার বলেন, ঘটনার দিন রাত আটটার দিকে আমার মেয়ে আমাকে তার কানের দুল আনতে পাশের বাড়িতে পাঠালে আমি সেখানে যাই দুল আনতে। পরে বাড়িতে এসে দেখি আমার মেয়ে ঘরের আড়ার সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় আছে। কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি। কান্না জড়িত কণ্ঠে বলেন, আমার মেয়ের আত্মহত্যার জন্য আ. রাজ্জাকই দায়ী। আমি এর সুষ্ঠু বিচার চাই।

সাঁথিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মােহাম্মদ সিদ্দিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মহদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মেয়ের মা বাদী হয়ে অভিযুক্ত আ. রাজ্জাকের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। আসামি আটকের চেষ্টা চলছে। সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102