ads
সোমবার, ১১ মে ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নরসিংদীতে বিদ্যালয়ের শহীদ মিনারের পিলার ধসে শিশুর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ৩৪ বার পঠিত

নরসিংদীর পলাশ উপজেলায় বিদ্যালয়ের শহীদ মিনার পিলার ধসে জান্নাতি আক্তার (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকালে উপজেলার গজারিয়া ইউনিয়নের সেকান্দরদী উচ্চ বিদ্যালয়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত জান্নাতি আক্তার সেকান্দরদী গ্রামের রাব্বি মোল্লার মেয়ে। তথ্যটি নিশ্চিত করেন পলাশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, জান্নাতি আক্তার বিকালে বাড়ির পাশে সেকান্দরদী উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারের পাশে খেলা করছিল। হঠাৎ শহীদ মিনারের একটি পিলার ভেঙে শিশু জান্নাতির ওপর পড়ে। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।

উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার জানান, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের শহীদ মিনারটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। কিন্তু বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেটি মেরামত না করে রশি দিয়ে পিলারটি গাছের সঙ্গে বেঁধে রাখেন। যার কারণে এই দুর্ঘটনাটি ঘটে।

পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আফসানা চৌধুরী জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের গাফিলতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থাসহ নিহত শিশুটির পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102