ads
সোমবার, ১১ মে ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শাজাহান খানকে মাদারীপুর আ.লীগ সভাপতির হুঁশিয়ারি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ২৮ বার পঠিত

‘ইউপি নির্বাচনে নৌকার বিরোধিতা করলে আগামীতে নৌকার সংসদ সদস্য হতে পারবেন না শাজাহান খান।’ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খানকে এমন হুঁশিয়ারি দিয়েছেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা।

তিনি শনিবার সন্ধ্যায় সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ হুঁশিয়ারি দেন।

শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা বলেন, ‘ইউপি নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রতীক নৌকা না দেওয়ার দাবি তুলছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও মাদারীপুর-২ আসনের সাংসদ শাজাহান খান। তিনি (শাজাহান খান) নৌকার মনোনয়ন দেওয়ার কে? ইউনিয়ন আওয়ামী লীগ যদি চায়, তাহলে নৌকাতেই ইউপি নির্বাচন হবে। আর তিনি যদি নৌকা প্রতীক দিতে না-ই বলেন, তাহলে আগামীতে তাকেও নৌকা প্রতীক দেওয়া হবে না। প্রতিটি মানুষের অধিকার রয়েছে নৌকায় ভোট দেওয়ার। আর এ অধিকারকে হরণ করতে চান শাজাহান খান। তার শুভবুদ্ধির উদয় হোক।’

শাজাহানকে উদ্দেশ্য করে মাদারীপুর জেলা আওয়ামী লীগ সভাপতি বলেন, তিনি বলতেন- ‘তার পিতা মৌলভী আচমত আলী খান মাদারীপুর মহকুমা আওয়ামী লীগের সভাপতি।’ আসলে তিনি তো আওয়ামী লীগের সভাপতি ছিলেন না। যেটা আমরা বিভিন্ন জায়গায় বলেছি। নতুন প্রজন্মের কাছে আমাদের এমন সত্য কথা বলতে হয়। কিন্তু সেটাও আমরা এক সময়ে বলতে পারিনি। কিন্তু এখন সময় এসেছে- সবার কাছে সত্য ঘটনা তুলে ধরতে। আমরা দল গোছানোর দায়িত্ব নেই, আর তিনি তার পরিবারকে পদ-পদবী দিতে ব্যস্ত।

কেন্দুয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন সর্দার।

বিশেষ অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগের সহসভাপতি আজাদুর রহমান মুন্সি, ডা. আব্দুল বারী, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, প্রচার-প্রকাশনা সম্পাদক বাবু শরীফ প্রমুখ।

পরে একটি কমিটি গঠন করা হয়।

উল্লেখ্য, মাদারীপুরে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান ও যুগ্ম-সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিমের কর্মী-সমর্থকরা ভিন্ন ভিন্ন গ্রুপিংয়ে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। আর বাহাউদ্দিন নাছিমের পক্ষে রয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ একাধিক নেতাকর্মী।

অন্যদিকে শাজাহান খানের সাথে শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা বেশি জড়িত। ফলে জেলার আওয়ামী লীগের রাজনীতিকে দুই মেরুর পক্ষে-বিপক্ষে প্রায় ভিন্ন ভিন্ন কর্মসূচি হয়ে থাকে। সম্প্রতি শাজাহান খান মাদারীপুর সদর ও রাজৈরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীকে নির্বাচন না দেয়ার দাবি তুলেছেন। আর তারই বিরোধিতা করে আসছে জেলা আওয়ামী লীগ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102