ads
সোমবার, ১১ মে ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কলেজপড়ুয়া সেই ৩ বান্ধবী এখনও নিখোঁজ, গ্রেফতার ৪

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ৩০ বার পঠিত

এখনো নিখোঁজ রাজধানীর পল্লবী এলাকার কলেজপড়ুয়া সেই তিন শিক্ষার্থী। গত ৩০ সেপ্টেম্বর ওই তিন শিক্ষার্থী বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। তাদের খোঁজ এখনও পায়নি পুলিশ। এদিকে, বাসা থেকে টাকা, স্বর্ণালঙ্কার ও শিক্ষা সনদ নিয়ে সেই তিন বান্ধবীর নিখোঁজ হওয়ার ঘটনায় পল্লবী থানায় মামলা হয়েছে।

গতকাল শনিবার (২ অক্টোবর) রাত ৯টায় ৪ জনকে আসামি করে মামলাটি করা হয়। মামালার বাদী নিখোঁজ শিক্ষার্থী কাজী দিলখুশ জান্নাত নিসার বোন এডভোকেট কাজী রওশন দিল আফরোজ। মামলার আসামিরা হলেন- মো. তরিকুল্লাহ, রকিবুল্লাহ, জিনিয়া ওরপে টিকটক জিনিয়া, শরফুদ্দিন আহম্মেদ আয়ন। মামলায় ৪/৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

নিখোঁজরা হলেন- কাজী দিলখুশ জান্নাত নিসা, কানিজ ফাতেমা ও স্নেহা আক্তার। তারা প্রত্যেকে এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তাদের মধ্যে দিলখুশ জান্নাত নিসা মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট, স্নেহা পল্লবী ডিগ্রি কলেজ ও কানিজ ফাতেমা দুয়ারি পাড়া কলেজে পড়াশোনা করছে। তারা একে অপরের বান্ধবী।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও পল্লবী থানার এস আই সজিব খান বলেন, এ ঘটনায় পল্লবী থানায় আজ (শনিবার) রাতে মামলা হয়েছে। আর ৪ জন অসামিকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি রকিবুল্লাহ জানিয়েছে ওই ৩ তিন বান্ধবী বিদেশ যাওয়ার পরিকল্পনা করেছে। এর বেশি তথ্য আপাতত পুলিশের কাছে নেই।

এদিকে নিখোঁজ শিক্ষার্থীদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, একটি মানবপাচারকারী চক্রের সদস্যরা ওই তিন শিক্ষার্থীকে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে বাসা থেকে বের করে নিখোঁজ করেছে। বাসা থেকে বের হওয়ার সময় তারা শিক্ষার্থী নগদ টাকা, স্বর্ণালঙ্কার, স্কুল সার্টিফিকেট ও মূল্যবান সামগ্রী সঙ্গে করে নিয়ে গেছে।

দিলখুশ জান্নাত নিসার বোন এডভোকেট কাজী রওশন দিল আফরোজ ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি শুনেছি পুলিশের জিজ্ঞাসাবাদে তরিকুল বলেছে- আমার বোন ও তার বান্ধবীরা জাপান চলে গেছে। আর তরিকুল সব জানে। সে পাসপোর্ট অফিসে দালালি করে। সে হয়তো নিখোঁজ শিক্ষার্থীদেরকে গোপনে পাসপোর্ট করে দিতে পারে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102