ads
সোমবার, ১১ মে ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পত্রিকা অফিসে ঢুকে সম্পাদকসহ তিন সাংবাদিককে কুপিয়ে জখম

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ২৯ বার পঠিত

বরিশালে একটি স্থানীয় দৈনিক পত্রিকা অফিসে ঢুকে পত্রিকাটির সম্পাদক আলম রায়হানসহ তিনজনকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। শনিবার (২ অক্টোবর) রাতে নগরীর বটতলা এলাকায় অবস্থিত জেলা পরিষদের মার্কেটের পেছনে ‘দৈনিক দখিনের সময়’ পত্রিকা কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটে।

আহত আলম রায়হানকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, ওই এলাকার বা‌সিন্দা তৌহিদ, উজ্জ্বল, সিদ্দিকসহ অন্তত ১০ জন অত‌র্কিতভাবে দখিনের সময়ের অফিসে গিয়ে হামলা করে। এ সময় উপস্থিত সাংবাদিকদের উপর চড়াও হন তারা। তাদের হামলায় দখি‌নের সময়ের বরিশাল বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের রিপোর্টার হাফিজ ও সরকা‌রি সৈয়দ হাতেম আলী কলেজ প্রতিনিধি মশিউরও আহত হন।

হাফিজ ও মশিউর জানায়, দুইজন শ্রমিক অফিসের সামনের জায়গাটায় পানি জমলে সেটি পরিষ্কার করার জন্য বালু ফেলেতেছিল। এ সময় তৌহিদসহ কয়েকজন এসে মারধর করে এবং সামনে একটি ডোবায় ধাক্কা দিয়ে ফেলে দেয় শ্রমিক‌দের। তাদেরকে উদ্ধারে এগিয়ে গেলে দ‌খি‌নের সময় প‌ত্রিকার সম্পাদক আলম রায়হানকে পিটিয়ে ও কু‌পি‌য়ে জখম করে। এরপর অ‌ফি‌সে ঢু‌কে আমা‌দের মারধর ক‌রে। গুরুতর অবস্থায় আলম রায়হানকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়ে‌ছে।

এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম জানান, হামলাকা‌রীরা হামলার অভিযোগ করে পুলিশ‌কে খবর দিলেও ঘটনাস্থলে গিয়ে বিপরীত চিত্র দেখা যায়।

এই ঘটনায় মামলা গ্রহণ করা হবে উল্লেখ করে আসামিদের গ্রেপ্তার করা হবে বলেও জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102