ads
সোমবার, ১১ মে ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নওগাঁ শহরের প্রধান সড়ক ৪- লেনে উন্নীতকরণ প্রকল্প পরিদর্শন শেষে মতবিনিময়

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ৩২ বার পঠিত

মাহমুদুন নবী বেলাল, নওগাঁ জেলা প্রতিনিধিঃ রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প এবং প্রস্তাবিত নওগাঁ শহরের প্রধান সড়ক সান্তাহার মোড় হতে চৌমাসিয়া পর্যন্ত ৪- লেনে উন্নীতকরণ প্রকল্প পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ মন্ত্রণালয়ের সচিব মোঃ নজরুল ইসলাম।

শনিবার দুপুরে উন্নীতকরণ প্রকল্প পরিদর্শন শেষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ মন্ত্রণালয়ের সচিব মোঃ নজরুল ইসলাম নওগাঁ সড়ক বিভাগের সম্মেলন কক্ষে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি, আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নওগাঁ-২ আসনের সাংসদ আলহাজ্ব শহীদুজ্জামান সরকার এমপি, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার, নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন ও নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল, নওগাঁ জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশীদ,নওগাঁ জেলা পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া বিপিএম ও নওগাঁ সড়ক বিভাগসহ রাজশাহী সড়ক জোনের বিভিন্ন পযার্য়ের কর্মকতার সাথে মতবিনিময় করেন ।

এসময় সফর সঙ্গী হিসেবে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ মন্ত্রণালয়ের যুগ্মসচিব (পরিকল্পনা ও পরিসংখ্যান) মাহবুবের রহমান, রাজশাহী জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ সাদেকুল ইসলাম, তত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, নওগাঁ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত মতবিনিময় শেষে সচিব নওগাঁ সড়ক বিভাগ চত্ত¡র পরিদর্শন করেন এবং একটি নিম গাছের চারা রোপন করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102