ads
সোমবার, ১১ মে ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সোনারগাঁওয়ে মসজিদের জমি দখল : প্রতিবাদে মানববন্ধন-স্মারকলিপি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ৩০ বার পঠিত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মসজিদ ও ঈদগাহের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ ও প্রশাসনকে স্মারকলিপি দিয়েছেন মুসুল্লিরা।

রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে জামপুরের প্রায় তিন শতাধিক মুসুল্লি একত্রিত হয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেন। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলামের কাছে স্মারকলিপি দেন।

এর আগে শনিবার বিকেলে জামপুরের মীরেরবাগ এলাকায় মুসুল্লিরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

মানববন্ধনে মুসুল্লিরা বলেন, মীরেরবাগ গ্রামের হানিফ মিয়া ও বাবুল মিয়ার পৈত্রিক সম্পত্তি থেকে ছয় মাস আগে মসজিদ নির্মাণের জন্য আট শতাংশ জমি কিনেছে মসজিদ কমিটি। সম্প্রতি ওই গ্রামের বাচ্চু মিয়ার ছেলে ব্যবসায়ী পলাশ মিয়া ও তার ভাই পারভেজ মসজিদের কেনা জমি তাদের নিজেদের বলে দাবি করতে থাকে। একইসাথে সন্ত্রাসীদের দিয়ে ওই স্থানে বাঁশ ও কাঠ দিয়ে সীমানা-প্রাচীর দেয়ার চেষ্টা করেন। মসজিদ কমিটির লোকজন বাধা দিলে তাদের হামলা ও প্রাণনাশের হুমকি দেয়া হয় বলেও অভিযোগ মুসুল্লিদের।

মানববন্ধনে মীরেরবাগ মসজিদ কমিটির সভাপতি ও দাতা-সদস্য বিল্লাল হোসেন সাংবাদিকদের বলেন, কেউ যদি মসজিদ ও ঈদগাহের জমিতে তাদের অংশ আছে বলে দাবি করেন, তাহলে বারবার সময় দেয়ার পরও কেন বসতে চান না? জমির প্রকৃত কাগজপত্র দেখাতে পারলে তারা তাদের সম্পত্তি পেয়ে যাবেন, তখন মসজিদ কমিটির কোনো আপত্তি থাকবে না।

সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আতিকুল ইসলাম বলেন, স্মারকলিপি পেয়েছি। মসজিদের জমি দখলকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102