ads
সোমবার, ১১ মে ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মাদ্রাসার টয়লেটে প্রেমিক-প্রেমিকা, অতঃপর…

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ৩৩ বার পঠিত
বগুড়া

বগুড়ার ধুনটে গার্মেন্টস কর্মী সোহাগ হোসেনের সঙ্গে দশম শ্রেণির মাদ্রাসাছাত্রীর অনেকদিন ধরে মন দেওয়া নেওয়া চলছে। তবে কর্মস্থল ঢাকায় হওয়ায় বেশ কিছুদিন তাদের দেখা নেই। মনের টানে এক নজর প্রেমিকাকে দেখতে দুপুরে এলাকায় ছুটে আসেন।

গল্প করতে করতে মাদ্রাসার টয়লেটে ঢুকে পড়েন দুজন। কিন্তু বেরসিক তরুণরা টের পেয়ে দরজা তালা ঝুলিয়ে দেন। পুলিশ জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে ফোন পেয়ে তাদের উদ্ধার করে।

রোববার দুপুরে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বিলচাপড়ী দাখিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে। ধুনট থানার এসআই রুহুল আমিন খান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রেমিক সোহাগ হোসেন ধুনট উপজেলার বিলচাপড়ী গ্রামের সাইদুর রহমানের ছেলে। তিনি ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করেন। তার সঙ্গে স্থানীয় দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। অনেকদিন পর সোহাগ তার প্রেমিকার সঙ্গে দেখা করতে ঢাকা থেকে এলাকায় আসেন।

রোববার দুপুর ১টার দিকে দুজন কথা বলতে বলতে মাদ্রাসার টয়লেটে ঢুকে পড়েন। অনেকক্ষণ তারা বের না হওয়ায় স্থানীয় তরুণরা টের পেয়ে টয়লেটের দরজায় তালা ঝুলিয়ে দেন। পরে প্রেমিক সোহাগের ফোন পেয়ে পুলিশ এসে তালা খুলে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ধুনট থানার এসআই রুহুল আমিন খান জানান, টয়লেটে আটকাপড়া সোহাগ হোসেন জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে ফোন দেন। পরে প্রেমিকাসহ তাকে উদ্ধার করা হয়। কোনো অভিযোগ না থাকায় স্থানীয় সমাজসেবা অফিসের মাধ্যমে তাদের নিজ নিজ পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102