ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইতালিতে বিমান দুর্ঘটনায় নিহতদের সবাই ফ্রান্সের নাগরিক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ৩০ বার পঠিত

নিহতরা সবাই ফ্রান্সের নাগরিক বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় সময় রোববার দুপুরে মিলানের লিনেট সিটি এয়ারপোর্টে অবতরণের সময় দুই তলা ভবনের ওপর বিধ্বস্ত হয় বিমানটি। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানাতে পারেনি কর্তৃপক্ষ।

রোববার দুপুর একটার দিকে বিকট শব্দে আগুন ধরে যায় মিলান শহরের কাছে দুইতলা একটি ভবনে। মুহূর্তেই কালো ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ। পরে জানা যায়, কয়েকজন আরোহী নিয়ে একটি ছোট বিমান আবাসিক ভবনের ওপর বিধ্বস্ত হওয়ায় এই অগ্নিকাণ্ড।

পুলিশ জানায়, ৮ জন আরোহী নিয়ে একটি ব্যক্তিগত বিমান লিনেট সিটি এয়ারপোর্টে অবতরণের সময় ভবনের ওপর বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় ভবনটি খালি পড়ে ছিল। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। শুরু হয় উদ্ধার তৎপরতা।

একজন জানান, ১টা ৫ মিনিটে একটি বিমান উড়ে যাচ্ছিল। ঠিক তখনই বিকট শব্দে বিস্ফোরণের আওয়াজ শুনতে পাই। তাকিয়ে দেখি বিমানটি ভবনের ওপর বিধ্বস্ত হয়েছে। জানালা খুলেই দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে।

তাৎক্ষণিকভাবে নিহতেদের পরিচয় জানা না গেলেও তারা ফ্রান্সের নাগরিক বলে ধারণা করছে স্থানীয় কর্তৃপক্ষ। দুর্ঘটনার কারণ জানতে এরইমধ্যে আলাদাভাবে তদন্ত শুরু করেছে ইতালির এভিয়েশন বিভাগ ও নিরাপত্তা বাহিনী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102