ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লন্ডনে টিউলিপ সিদ্দিকের গাড়ি ভাঙচুরের অভিযোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ৩৩ বার পঠিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের গাড়ি ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সময় রোববার তিনি হামলার অভিযোগ করে বলেন, এ ঘটনায় তিনি ভীত নন।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে লন্ডনে তার বাড়ির সামনে পার্ক করে রাখা গাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। টিউলিপ সিদ্দিক জানিয়েছেন, গাড়ির দরজার গ্লাস ভেঙে রাজনৈতিক বার্তা লেখা চিরকুট রেখে গেছে হামলাকারীরা। তবে গাড়ির ভেতরের জিনিসপত্র অক্ষত রয়েছে বলে জানান তিনি। এটি উদ্দেশ্যপ্রণোদিত হামলা বলে মনে করছেন টিউলিপ সিদ্দিক।

ঘটনা জানার পর হাউজ অব কমন্সের স্পিকার লিন্ডসে হোলেসহ লেবার পার্টির শীর্ষ নেতারা তার খোঁজখবর নিয়েছেন।

ব্রিটেনের রয়েল সোসাইটি অব আটর্সের ফেলো টিউলিপ সিদ্দিক ২০১৫ সালে প্রথমবার ব্রিটিশ সংসদ সদস্য নির্বাচিত হন। লন্ডনে জন্ম নেওয়া টিউলিপ ১৬ বছর বয়সে লেবার পার্টির সদস্য হয়ে যুক্ত হন ব্রিটিশ রাজনীতিতে। এমপি নির্বাচিত হওয়ার আগে তিনি ক্যামডেন কাউন্সিলের কাউন্সিলর নির্বাচিত হন। ব্রিটেনের একটি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ড. শফিক সিদ্দিক ও শেখ রেহানা দম্পতির তিন সন্তানের মধ্যে টিউলিপ দ্বিতীয়।

সূত্র: স্কাই নিউজ

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102